কিশোরগঞ্জে "এসো পাশে দাঁড়াই" সামাজিক সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন। দৈনিক প্রভাত বাংলা

বার্তা বিভাগ: মোঃ রবিউল ইসলাম

"আর্তমানবতার সেবায় আমরা পাশে আছি,আপনিও পাশে থাকুন" এই স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ২১ শে নভেম্বর প্রতিষ্ঠিত হওয়া এসো পাশে দাঁড়াই সামাজিক সংগঠন কিশোরগঞ্জ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন অত্যন্ত সুন্দর ভাবে বাস্তবায়ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান খান উপপরিচালক সমাজসেবা অধিদফতর কিশোরগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ডাঃ হোসনা বেগম, সহকারী পরিচালক জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়,কিশোরগঞ্জ এবং মোঃ সাইফুল ইসলাম মিন্টু বিশিষ্ট ব্যবসায়ী, বড় বাজার কিশোরগঞ্জ । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ এমদাদুল হক সহকারী উপজেলা শিক্ষা অফিসার, কিশোরগঞ্জ সদর। উপস্থাপনায় ছিলেন মু.শফিকুল ইসলাম, পরিচালক ইডেন হোম কোচিং সেন্টার। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ রবিউল ইসলাম।
এ সময় কিশোরগঞ্জের ২২টি সক্রিয় সংগঠনকে তাদের কাজের সম্মাননার্থে  সম্মাননা ক্রেস্ট প্রদান,  এবং উক্ত সংঠনের সদস্যদের সামাজিক কাজে অনুপ্রানিত করার জন্য ৩৮ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 
এ সময় সংগঠনের পক্ষথেকে বক্তব্য রাখেন এসো পাশে দাড়াঁই সামাজিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহিদুল হক শরীফ, সহ-সভাপতি - তানিয়া তানহা ও মো.হৃদয় মিয়া এবং সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহম্মেদ হিমেল। সময়ে স্বল্পতার  কারণে বিভিন্ন সংঠনের দায়িত্বশীল ভাইদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে না পারায় সংঠনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনের সমৃদ্ধি কামনায় নানা রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছিল 
কর্মসূচির মধ্যে ছিল - নগুয়া দারুল উলুম আদর্শ এতিম খানা মাদ্রাসায়  ১২০ জন শিশুদের একবেলা খাবারের  আয়োজন । সকল(১৬০জন) সদস্যদের জন্য আপ্যায়নের ব্যবস্থা। সকল সদস্যদের প্রতিষ্ঠা বার্ষিক টি-শার্ট প্রদান করা হয়। সর্বশেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা এবং সকল সংঠনের প্রতিনিধি ভাইদেরকে উক্ত প্রোগ্রাম বাস্তবায়নের সহযোগিতা করায় বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে উক্ত  প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপ্তি ঘোষনা করা হয়।

Comments