আসন্ন কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী আমিনুল ইসলাম বকুলের বিশাল শোডাউন। দৈনিক প্রভাত বাংলা

 

বার্তা বিভাগ: মোঃ রবিউল ইসলাম


আসন্ন কিশোরগঞ্জ পৌরসভার নির্বাচন উপলক্ষে সম্ভাব্য মেয়র প্রার্থীদের প্রচার প্রচারনা বেশ জমে উঠেছে। ক্ষমতাসীন দলের  মনোনয়নের টিকিট পেতে সম্ভাব্য প্রার্থীরা প্রচারনার পাশাপাশি কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছে। আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২ টায় ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুলের নেতৃত্বে বিশাল শোডাউন করা হয়। উক্ত শোডাউনটি শহরের পুরাতন স্টেডিয়াম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে আওয়ামী অফিস হয়ে আঠারোবাড়ি-কাঁচারীতে গিয়ে শেষ হয়।

উক্ত শোডাউনে  আমিনুল ইসলাম বকুল বলেন,তিনি যদি আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে মেয়র হতে পারেন তাহলে তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে কিশোরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রুপান্তরিত করবেন এবং পৌরবাসীর আশা আকাংখা পূরণে ভূমিকা রাখবেন। পৌরসভার ভিতরে কোন অনিয়ম-দুর্নীতি,সন্ত্রাসী-চাঁদাবাজী হতে দিবেন না,পৌরসভায় আবর্জনার স্তুপ থাকতে দেবেন না এবং পৌরসভা থেকে মাদক নির্মূল করবেন। পৌরসভার বিভিন্ন জায়গায় ওয়াইফাই জোন স্থাপন করবেন এবং পৌরসভার যেসকল খেলার মাঠগুলো দখল হয়ে আছে সেগুলো দখলমুক্ত করে ছেলেমেয়েদের খেলাধুলার ব্যবস্থা করে দিবেন।  তিন নৌকা প্রতীকে পৌরসভার মেয়র নির্বাচিত হলে পৌরসভার উন্নয়নে এবং আধুনিকায়নে যা যা করার তার সবটুকুই তিনি করবেন। পরিশেষে তিনি পৌরবাসীর কাছে দোয়া,ভালবাসা,সমর্থন,ভোট ও সহযোগিতা কামনা করেন। শোডাউনে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই বলেন,সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে আমিনুল ইসলাম বকুলের সমর্থনে যে বিশাল শোডাউনটি হয়েছে সেটি আর কোন মেয়র প্রার্থী এখনও পর্যন্ত করে দেখাতে পারেনি এবং তার শোডাউনে ড্রোন ক্যামেরা ব্যবহার এক যুগান্তকারী অধ্যায় স্থাপন করেছে। তারা আরো বলেন আমিনুল ইসলাম বকুলের মতো ত্যাগী নেতা আওয়ামীলীগে খুব কমই আছে। তার মত নেতার তুলনা হয় না। তিনি সবাইকেই খুব সহজেই আপন করে নিতে পারেন। দলের দূর্নীনে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। দলের জন্য তিনি অনেক ত্যাগ শিকার করেছেন। তারা প্রত্যাশা করেন অন্তত দলের দূর্দিনে তার ভূমিকার কথা চিন্তা করে হোক জননেত্রী শেখ হাসিনা তাকে মূল্যায়ন করে তার হাতে নৌকা প্রতীক তুলে দিবেন এবং তিনি মেয়র হয়ে পৌরবাসীর খেদমতে নিজেকে নিয়োজিত করবেন। 

উক্ত শোডাউনে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল হাকিম রাফি,জেলা পরিষদের সদস্য সানোয়ার হোসেন রুবেল ছাড়াও অনেক সিনিয়র নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক জনগন অংশগ্রহণ করেন।

Comments