চাটখিলে নোয়াখালী সহ সারা দেশে নারী ধর্ষন ও নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন। দৈনিক প্রভাত বাংলা
চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি) : নোয়াখালী সহ সারা দেশে নারী নির্যাতনের প্রতিবাদে শ্লোগানে শ্লোগানে উত্তালে মুখরিত হয়েছে কড়িহাটির মানব বন্ধন।
আজ ৭ই অক্টোবর বিকাল চারটায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কড়িহাটি বাজারের মেইন সড়কের দুই পাশে "মানব সেবা সংঘ" (সিংবাহুড়া) সহ বেশ কয়েকটি সেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ধরনের ব্যানার, পেস্টুন, প্লেকার্ড হাতে লিখিত শ্লোগান লিখে প্রতিবাদ জানান।
আজকের কড়িহাটির মানব বন্ধনে বক্তব্য রাখেন চাটখিল সরকারি কলেজের সাবেক ভিপি জহির আব্বাস মিলন, সোলায়মান ভুলু, মহিন মেম্বার সহ সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও সম্পাদক প্রমুখ। বক্তারা প্রতিবাদ বক্তব্য বলেন আজ নারীরা বাহিরে যেমন নিরাপদ নয় তেমনি ঘরে ও নিরাপদ নয়। বাংলাদেশে যেখানে নারি ধর্ষন সহ নির্যাতনের শ্বিকার হয়েছেন তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।



Comments
Post a Comment