কিশোরগঞ্জ সদরে চাঁদাবাজি মামলায় চারজন আসামীর জামিনের আবেদন না মঞ্জুর। দৈনিক প্রভাত বাংলা

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ মডেল থানায় দায়েরকৃত চাঁদাবাজি মামলায় চারজন আসামীর জামিনের আবেদন না মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২০ অক্টোবর) কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ০১ নং জি.আর আদালতের বিচারক মোঃ শহীদুল ইসলাম  চৌধুরী আসামীদের জামিনের আবেদন না-মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায় বিগত ০২/০৯/২০ ইং তারিখ আসামী তানভীর মিয়া,মাসুদ মিয়া,সুমন মিয়া,ইমরান মিয়া,ইব্রাহিম ওরফে ল্যাংড়া ইব্রাহিম, ইসরাইল মিয়া ওরফে লিলু মিয়া,বাবুল মিয়া,সবুজ মিয়া গন  কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্পমারিয়া গ্রামে সরকারী প্রাইমারী স্কুলের সাবেক মরহুম প্রধান শিক্ষকের স্ত্রী রাবেয়া আকবর তার জায়গায় সীমানা প্রাচীরের নির্মাণ কাজ করতে চাইলে আসামীরা তার নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করিলে সকল আসামীরা তার সীমানা প্রাচীর ভাংচুর করে এবং তাকেসহ ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া তার ছেলে গোলাম আকবর জাকিকে মারপিট করে। পরে তিনি বিগত ২০/০৯/২০ ইং তারিখে চাঁদাবাজির ঘটনা দেখাইয়া কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যাহার নং-৩৯(৯)২০।

মঙ্গলবার (২০ অক্টোবর) উল্লেখিত মামলার এজাহারভুক্ত আসামী তানভীর মিয়া,মাসুদ মিয়া,সুমন মিয়া,ইমরান মিয়া এই চারজন আসামী আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করিলে বিচারক তাদের জামিনের আবেদন না-মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। 

অত্র মামলাটির আসামী পক্ষে এডভোকেট আবু নাসের ফারুক সঞ্জু ও এডভোকেট অশোক সরকার জামিনের দরখাস্তটি শুনানি করেন এবং বাদীপক্ষে/রাষ্ট্রপক্ষে সি.এস.আই আঃ হান্নান এবং এডভোকেট আবদুল্লাহ আল মামুন ও এডভোকেট এম.আবদুর রউফ জামিনের বিরোধিতা করেন। বাদীপক্ষের আইনজীবী এডভোকেট এম.আবদুর রউফ দৈনিক প্রভাত বাংলা  কে বলেন,উল্লেখিত আসামীদের বিরুদ্ধে মামলার এজাহারে সুস্পষ্টভাবে চাঁদাবাজির অভিযোগ রয়েছে এবং বিচারক দীর্ঘক্ষণ শুনানি শেষে সন্তুষ্ট হয়ে আসামীগণের জামিন না-মঞ্জুর করেন। তিনি আরো বলেন ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ আরো একধাপ এগিয়ে গেল।

Comments