ফেস আইডি ফিচার আনতে যাচ্ছে ফেসবুক মেসেঞ্জার
ফেস_আইডি_ফিচার_আনতে_যাচ্ছে_ফেসবুক_মেসেঞ্জার
হুমায়ুন কবির
কো-অর্ডিনেটর ও প্রধান নিউজ এডিটর
দৈনিক প্রভাত বাংলা
জুন ১৫, ২০২০
কো-অর্ডিনেটর ও প্রধান নিউজ এডিটর
দৈনিক প্রভাত বাংলা
জুন ১৫, ২০২০
জনপ্রিয় সোশ্যাল জায়ান্ট ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীদের বার্তা আদান-প্রদানে সুরক্ষা দিতে ফেস আইডি নামের নতুন একটি ফিচার উন্মোচন করতে যাচ্ছে। ফিচারটি চালু হলে ইনবক্স দেখতে ফেস আইডি, টাচ আইডি অথবা পাসকোড ব্যবহার করতে হবে!
প্রযুক্তি সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ফিচারটি যখন চালু করা হবে তখন ইনবক্স দেখতে গেলে ফেস আইডি, টাচ আইডি অথবা পাসকোড দিতে হবে। ইউজারদের ফোন আনলক থাকলেও সেটি করতে হবে।
ফেস আইডি ফেসবুক মেসেঞ্জার
ফেস আইডি ফিচার
উদাহরণস্বরূপ, আপনি যদি ফেস আইডি ব্যবহার করে ফোন আনলক করেন তবে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আনলক করার জন্য আপনার একই পদ্ধতি অনুসরণ করতে হবে।
ফেস আইডি ফিচার
উদাহরণস্বরূপ, আপনি যদি ফেস আইডি ব্যবহার করে ফোন আনলক করেন তবে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আনলক করার জন্য আপনার একই পদ্ধতি অনুসরণ করতে হবে।
ফেসবুক জানিয়েছে, আমরা ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তাগুলো সুরক্ষিত করতে এমন একটি ফিচারের পরীক্ষা শুরু করেছি যা মেসেঞ্জার অ্যাপটিকে তাদের ডিভাইসের সেটিংস ব্যবহার করে আনলক করার সুবিধা দিবে।অন্য কাউকে ইউজারদের বার্তা অ্যাক্সেস করা থেকে বিরত রাখতে এটি বেশ সহায়ক হবে। তাছাড়া নতুন এই ফিচারটিতে মেসেঞ্জার অ্যাপ ব্যবহার বন্ধ করার কতো সময় পরে এই ফিচারটি কার্যকর হবে সেটি নির্ধারণ করার সুবিধাও থাকছে!
প্রাথমিকভাবে কিছুসংখ্যক আইওএস ডিভাইস ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। এবং পরবর্তীতে এটি সকল ব্যবহারকারী ও অ্যান্ড্রয়েড ব্যববহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
আইওএস ডিভাইসে ফেস আইডি
এছাড়াও সম্প্রতি ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য স্ক্যাম ও ভূয়া বন্ধু দমনে মেসেঞ্জার অ্যাপে সেইফগার্ড ফিচার চালু করেছে। সেইফগার্ড ফিচারটি মেসেঞ্জারে অনাকাঙ্ক্ষিত ম্যালসিয়াস বা ক্ষতিকারক লিংক পাঠানো রোধ এবং ভূয়া-চটকদার বার্তা-মন্তব্যকে নিয়ন্ত্রিত করতে সাহায্য করবে।

বিপদজনক ব্যবহারকারীদের গতিবিধি, স্বয়ংক্রিয় মেশিন লার্নিং বা রোবট প্রোগ্রামিংয়ের মাধ্যমে সন্দেহজনক কার্যক্রম, অল্প সময়ে অস্বাভাবিক ফ্রেন্ড রিকোয়েস্ট, বিশেষ শ্রেণি বা বয়সের ব্যবহারকারীদের লক্ষ্যবস্তু তৈরিসহ বিভিন্ন ক্ষতিকর কার্যক্রম সনাক্ত করতে ফেইসবুকে খোলা অ্যাকাউন্টগুলোকে স্ক্যান করা হবে।
অস্বাভাবিক কোনো কিছু স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়লে অ্যাপ্লিকেশনটি পপ আপের মাধ্যমে নোটিশ দিয়ে ব্যবহারকারীকে সতর্ক করে দেওয়া হবে। ফেসবুক জানিয়েছে, নতুন এই ফিচারটি ১৮ বছরের কম বয়সীদের কাছে পাঠানো তাদের চেয়ে বেশি বয়সীদের সন্দেহজনক বার্তা খোলা বা সেগুলোর জবাব দেওয়ার ব্যাপারেও সতর্ক করবে।
ফেস আইডি
উল্লেখ্য, ফেসবুক-এর মালিকানাধীন হোয়াটসঅ্যাপে মাল্টিপল-ডিভাইস লগ ইন সাপোর্ট ফিচার চালু হতে যাচ্ছে। ফিচারটির আওতায় ইউজাররা তাদের অ্যাকাউন্ট একসাথে চারটি ডিভাইসে ব্যবহার করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ফেসবুক-এর মালিকানাধীন হোয়াটসঅ্যাপে মাল্টিপল-ডিভাইস লগ ইন সাপোর্ট ফিচার চালু হতে যাচ্ছে। ফিচারটির আওতায় ইউজাররা তাদের অ্যাকাউন্ট একসাথে চারটি ডিভাইসে ব্যবহার করার সুযোগ পাবেন।
ওয়েবেটা ইনফো জানিয়েছে, ব্যবহারকারী যখন তাদের একাউন্ট অন্য ডিভাইসে লগইন করবে, হোয়াটসঅ্যাপ থেকে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। ফিচারটি আপাত আইওএস ব্যবহারকারীদের জন্য উম্মুক্ত করা হয়েছে।

Comments
Post a Comment