সমুদ্রে_৩_নম্বর_বিপদ_সংকেত

#সমুদ্রে_৩_নম্বর_বিপদ_সংকেত
#টানা_বৃষ্টির_সম্ভাবনা

নিউজ ডেস্ক: হাসমীর হোসেন


সারাদেশে আগামী তিন দিন হালকা থেকে মাঝারি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 
এছাড়া, মৌসুমী বায়ু বিস্তার লাভ করায় সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতও দেখিয়ে যেতে বলা হয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের সকাল ৯টা পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ‘পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-
পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপর বিস্তার লাভ করেছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।’ এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

Comments