সাকিবকে_কোথাও_রাখলেন_না_টম_মুডি

#সাকিবকে_কোথাও_রাখলেন_না_টম_মুডি

নিউজ ডেস্ক: হাসমীর হোসেন

ক্রিকেটের তিন ফরম্যাটে তিন অল-রাউন্ডারদের তালিকার কোনটিতেই বাংলাদেশের সাকিব আল হাসানকে রাখলেন না, অস্ট্রেলিয়ার সাবেক অল-রাউন্ডার ও বিভিন্ন ফ্যাঞ্চাইজিভিত্তিক লিগে কোচের দায়িত্ব পালন করা টম মুডি। 
সম্প্রতি এক পডকাস্টে আলাপকালে মুডিকে তিন ফরম্যাটের জন্য তিন অল-রাউন্ডার বাছাই করতে বলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা খেলোয়াড় ইয়ান বিশপ। কিন্তু কোনো ফরম্যাটেই সাকিবের জায়গা হয়নি।

মুডির অল-রাউন্ডার
তালিকায় জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় শেন ওয়াটসন ও দক্ষিণ আফ্রিকার সাবেক অল-রাউন্ডার জ্যাক ক্যালিস। 
টেস্টে ক্যালিস, ওয়ানডেতে ওয়াটসন ও টি-টোয়ন্টিতে রাসেলকে রেখেছেন মুডি। টেস্টে সর্বকালের সেরা তিন অল-রাউন্ডার হিসেবে তিনি রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স, পাকিস্তানের ইমরান খান ও ক্যালিসকে।শুধুমাত্র টি-টোয়েন্টিতে মুডির চোখে সেরা তিন অল-রাউন্ডার পাকিস্তানের শহিদ আফ্রিদি, ওয়াটসন ও রাসেল।

Comments