তীব্র প্রতিবাদ (গংগাচড়া উন্নয়ন পরিষদের) দৈনিক প্রভাত বাংলা


তীব্র প্রতিবাদ (গংগাচড়া উন্নয়ন পরিষদের)

গংগাচড়া উন্নয়ন পরিষদের কার্যনির্বাহী কমিটি যখন গঠন  করেন  আবু আহম্মেদ সুমন ভাই তখন সকল দলের সবাই কে নিয়ে যাতে গঠিত হয় সেই বিষয় টা মাথায় রেখে কমিটি গঠন করেন।  গঠনতন্ত্র অনুযায়ী প্রথম কমিটি গুলো দিবে মুখপাত্র। নবগঠিত কমিটির মেয়াদত্তীর্ন হলে কমিটি নির্বাচনের মাধ্যমে গঠিত হবে।
কমিটি তে থাকার জন্য নাহিদ আমাকে বহুবার অনুরোধ করে। তার অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে সহ সাংগঠনিক সম্পাদক পদ দেয়া হয়।  গংগাচড়া উপজেলা শাখার ছাত্রলীগের আহবায়ক সাফিয়ার রহমান স্বপন কে সাংগঠনিক সম্পাদক করা হয়। স্বপনের নিচে থাকতে সে অপারগতা প্রকাশ করে। তখন নাহিদের নাম আমরা কেটে দেই। 

পরবর্তী  গত ০১-০৬-২০২০ ইং তারিখে নাহিদ আবার কমিটি তে থাকার জন্য আমার কাছে অনুরোধ করে। গত ০২-০৬-২০২০ ইং তারিখে নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও শপথ গ্রহন অনুষ্ঠানে আসার অনুমতি চায়। তখন আমি মুখপাত্র আবু আহম্মেদ সুমন ভাইয়ের সাথে আলাপ করে তাকে ক্ষমা করে দিয়ে কমিটি তে অন্তর্ভুক্ত করার অনুরোধ করি। পরিচিত সভার অনুষ্ঠান শেষে আবারো সে অপ্রীতিকর আচরণ করে। যে কারনে তাকে কমিটি তে আর অন্তর্ভুক্ত করি নাই। গত ২২-০৬-২০২০ ইং তারিখে বড়বিল ইউনিয়নের কমিটি গঠনের তারিখ নির্ধারণ হলে ২১-০৬-২০২০ ইং তারিখে কোলকোন্দ ইউনিয়নের কমিটি গঠনের পর বাড়ি ফেরার পথে সন্ধ্যায়  নাহিদ আবারো আমাকে কমিটি তে থাকার জোর অনুরোধ জানায়।  একই অনুরোধ যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুম আলী পিন্টু ভাই কে ও সে করে। আমি তাকে তখন অতীতের বিতর্কিত ককর্মকান্ডের কথা মনে করিয়ে দেই।
এই ছেলেটা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা মহোদয়ের সাথে গংগাচড়ার মানুষ কে বারবার বিভক্ত করার চেষ্টা করেছে।  জাতীয় পার্টি মহাসচিব, বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি মহোদয় গংগংগাচড়ার আপামর জনসাধারণের নেতা।  তিনি ও সব সময় গংগাচড়ার উন্নয়ন চান।
মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি মহোদয়ের সাথে যদি আর কখনো গংগাচড়ার উন্নয়নকামী মানুষ কে বিচ্ছিন্ন করার চেষ্টা করে, গংগাচড়া উন্নয়ন আন্দোলনে বাধা প্রদানের চেষ্টা করে তবে নাহিদ  তাকে গংগাচড়ার মাটিতে অবাঞ্চিত ঘোষণা করা হবে।
গংগাচড়া উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র আবু আহম্মেদ সুমন যার কোন পদ পদবির মোহ নাই, গংগাচড়া উন্নয়ন যে ছেলেটি নিজেকে বিলিয়ে দিয়েছে তাকে নিয়ে সকল কটুক্তির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদেঃ
আব্দুল্লা আল হাদী
সভাপতি, গংগাচড়া উন্নয়ন পরিষদ
চেয়ারম্যান, লক্ষীটারী ইউনিয়ন পরিষদ।

সংবাদ সংগ্রহঃ
ইয়াসির আরাফাত শুভ
নির্বাহী সম্পাদক
Provat Bangla tv &
দৈনিক প্রভাত বাংলা

Comments