করোনাকালে অসহায় মানুষের পাশে আহার ঘর।।

পূর্ণিমা হোসাইন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।   




মহামারি করোনায় আজ সারা বিশ্ব স্তব্ধ হয়ে আছে।চারদিকে হাহাকার। কেউ কারো খবর নিচ্ছেনা।
এই সময়ে অসহায়দের পাশে দাড়িয়েছে একদল তরুণ- তরুণী। একটি সংগঠনের মাধ্যমে তারা কয়েক মাস ধরে পাশে আছে দুস্ত অসহায়দের।

আহার ঘর......বেশ কয়েকজন তরুণ তরুণী মিলে আহার ঘরের আয়োজন করে। আহার ঘরের উদ্দেশ্য হলো না খেয়ে থাকা মানুষের মাঝে খাবার পৌঁছে দেয়া।


 
আহার ঘরের কার্যক্রম শুরু হয় ১৪ মে থেকে।ভৈরব পৌরসভার ৩নং ওয়ার্ডে ১১২ জনের মাঝে আহার পৌঁছে দেওয়া হয়।এইখান থেকে শুরু হয় আহার ঘরের পথচলা।

একই ভাবে ধাপে ধাপে ভৈরব পৌরসভার ১২ টি ওয়ার্ডে আহার দেওয়া হয়।
২০ থেকে ৩০ রোজার মধ্যেই ১৬৪৭ জনকে খাওয়ানো হয়েছে। এবং ঈদ উপলক্ষে ঈদের দিন ১৩০০ জনের মুখে আহার পৌঁছে দিয়েছে আহার ঘর।

আহার ঘরের পক্ষ থেকে এই পর্যন্ত ৩০৭৭ জনকে খাওয়ানো হয়েছে।
আহার ঘরের সদস্যদের ভবিষ্যত পরিকল্পনা তারা শুধু খাবার দিয়ে নয় বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে মানুষের পাশে থাকা।

আহার ঘরের নারী সদস্য সুমাইয়া হামিদ দিয়া বলেন,করোনাকালে অনেকের ঘরে খাবার নেই না খেয়ে থাকতে হচ্ছে অনেক মানুষের, তাই তাদের মুখে যতটুকু পারি খাবার তুলে দেওয়ার চেষ্টা করছি।

Comments