বিশ্বে করোনা আক্রান্ত ১ কোটি প্রাণ দিয়েছে ৫ লাখ।দৈনিক প্রভাত বাংলা


বিশ্বেজুড়ে ২৪ ঘণ্টায় আরও সাড়ে চার হাজার প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে পৌনে দু’লাখ। ফলে মোট মৃত্যু পাঁচ লাখ এক হাজার ছাড়িয়েছে। আর মোট আক্রান্ত এক কোটি এক লাখের মতো। করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ড ও মিটারের দেওয়া তথ্যমতে, বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮০ হাজার ২২৪ জন। সেই সঙ্গে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লাখ ১ হাজার ২২৬ জনের। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৪ লাখ ৫৭ হাজার ৯৪৫ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। টানা তিন দিন আক্রান্তে রেকর্ডের পর সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ২৫ লাখ ৯৬ হাজার ৫৩৭ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ১৫২ জনের। করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। তবে দশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৮১ হাজার ৪৩৭ জন। করোনায় আক্রান্তের থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১৩ লাখ ১৫ হাজার ৯৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৫৭ হাজার ১০৩ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ১৫ হাজার ৯০৫ জন। করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। রাশিয়ায় মোট ৬ লাখ ২৭ হাজার ৬৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে আর দেশটিতে মৃত্যু হয়েছে ৮ হাজার ৯৬৯ জন এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৩৬২ জন। লকডাউন শিথিলের পর থেকে চতুর্থ অবস্থানে থাকা ভারতে করোনার সংক্রমণ বাড়ছে হু হু করে। ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ৫ লাখ ২৯ হাজার ৫৭৭ জন আর করোনায় মৃত্যু হয়েছে ১৬ হাজার ১০৩ জনের এবং ৩ লাখ ১০ হাজার ১৪৬ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৫ জন আর সুস্থ হয়ে উঠেছেন ৫৪ হাজার ৩১৮ জন।

নিউজ ডেস্ক:হাসমীর হোসেন
উপ-সম্পাদক
দৈনিক প্রভাত বাংলা  

Comments