ভৈরবে আবারো করোনায় আক্রান্ত রোগী শনাক্ত ৪ জন।

পূর্ণিমা হোসাইন
কিশোরগঞ্জ জেলা  প্রতিনিধি।।




১০ এপ্রিল প্রথমবার ভৈরবে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ৫০ জনের কাছাকাছি করোনা রোগী শনাক্ত হয়েছিল। পরে কয়েকদিন যাবত ভৈরবে করোনা রোগী শনাক্ত না হওয়ায় সস্তি এসেছিলো ভৈরববাসীর মনে।কিন্তু হঠাৎ করে মার্কেট খুলে দেওয়ায় ভৈরবে বাহিরের মানুষ প্রবেশ করতে থাকে।
ভৈরবে নতুন শনাক্ত ৪ জনের টেষ্ট করা হয় ১০ মে রিপোর্ট আসে ১২ মে মঙ্গলবার। কিন্তু সঠিক ভাবে জানা যায় ১৩ মে বুধবার।

৪ জন করোনা রোগীর মধ্যে ২ জন ভৈরব পৌর ৮ নং ওয়ার্ডের মনমরা কাঁচা বাজারের। ১ জন ভৈরব ৮ নং ওয়ার্ডে মাছ বিক্রেতা উজ্জ্বল মিয়া আরেকজন গাইনহাটির সবজি বিক্রেতা মিলন মিয়া।
আর ২ জনের মধ্যে ১ জন ফার্মেসীর মালিক সনজিত এবং আরেকজন সেলসম্যান সুব্রত করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা যায়।

বুধবার সকালে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবউল্লাহ নিয়াজ জানার সাথে সাথে ৮ নং ওয়ার্ডে শনাক্তকৃত উজ্জ্বল মিয়ার বাড়ির আশেপাশের সকল মানুষকে যার যার ঘরে থাকার আহবান জানায়।
পরে রোগীকে আইসোলেশানে পাঠিয়ে আশেপাশের কয়েকটি বাড়ি সহ লক ডাউন ঘোষণা করা হয়।

এ নিয়ে বন্ধ হয়নি ভৈরবের বুধবারের বাজার লক ডাউনের পর বন্ধ থাকলেও আজ ১৩ মে আবার বসেছে ভৈরবের বুধবারের বাজার।

সেই সাথে মার্কেট ৩ দিনের জন্য বন্ধ থাকলেও বাজারে মানুষের সমাগম কমেনি।

Comments