সেলিম রেজা সোহাগ এর উদ্যোগে গুজাদিয়ায় ১২০০ পরিবারে উপহার সামগ্রী বিতরণ






নাবীন মাছুম, রিপোর্টার, দৈনিক প্রভাত বাংলা।
৬ মে ২০২০।
   
করোনাঝুকির হাইরুট হিসেবে রয়েছে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা।ইতোমধ্যেই ১৮ আক্রান্ত ও ৩ মৃত্যুতে প্রায় শীর্ষে রয়েছে উপজেলাটি।উপজেলার সমস্ত এলাকা লকডাউন থাকায় বিপাকে পড়েছে সংশ্লিষ্ট এলাকার খেটে খাওয়া দিনমজুর তথা নিম্নশ্রেণীর মানুষগুলো।

এহেন পরিস্থিতিতে করিমগঞ্জ উপজেলাধীন গুজাদিয়া ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ডে ৩৩ টি গ্রামে ১২০০ অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ এর লক্ষ্যে-ইতিমধ্যে ৪ টি ওয়ার্ডের ১৫ টি গ্রামের ৪২০ টি পরিবারের ঘরে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম রেজা সোহাগ। অনলাইনে  মোবাইল নাম্বারের মাধ্যমে পরিচয় গোপন রেখে মধ্যবিত্ত পরিবার এর মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন।শিশু খাদ্যও একই প্রক্রিয়াতে রাতের আধারে অসহায় পরিবারের ঘরে পৌঁছে দিচ্ছেন।।করোনা মহামারী প্রতিরোধ লক্ষ্যে দ্বিতীয় বারের মত আরও ২ হাজার মাস্ক বিতরণ এর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তার এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সমাজের সর্বস্তরের জনগণ।

Comments