তোমাতেই সব খুঁজে পাই, কবিঃ অভ্রনীল আজাদ



তোমাতেই সব খুঁজে পাই
কবিঃ অভ্রনীল আজাদ 

নিজেরে রাখিয়া হেথা আমি বল কোথা যাই?
ছিড়িয়াছি নাড়ি তাই বলে কি নারীতে নাই?
নিরন্তর সন্ধানে ছোটে হৃদয় অযথাই
খুঁজিয়া ফিরিয়া ফিরেছে সদা দিশা ছাড়াই।

ভালোবাসিয়াছি আরো আরো ভালোবাসবোই
জানি না কেন আরো যে চাই আর চাইবোই।

হয়তো নারীই, “মা” তুমিও মায়ের মতই
নানান বেশে, সাজে, রূপে বদলাও যতই।
নিজেরে সপিয়া তোমাতেই, সব খুঁজে পাই
কণ্যা-জায়া-জননী-বোন প্রিয়তমা সবাই।

Comments