করিমগঞ্জে কৃষকের বোরো ধান সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন মুজিবুল হক চুন্নু এমপি

নাবীন মাছুম,দৈনিক প্রভাত বাংলা। 
১৬ মে ২০২০। 


 করিমগঞ্জে সরকারিভাবে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি।

১৬ মে ( শনিবার ) দুপুরে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে করিমগঞ্জ উপজেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে অভ্যন্তরীন সংগ্রহ চলতি মৌসুমে স্থানীয় সরকারি খাদ্য গুদাম কেন্দ্রে সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান ও মিলারদের নিকট থেকে চাল ও গম সংগ্রহ অভিযান শুরু হয়।

বোরো মৌসুমে দেশের বিভিন্ন স্থানে প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছ থেকে প্রতি কেজি ২৬ টাকা দরে ধান কেনা কার্যক্রম চলছে। এবার ৬ লাখ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ।

ধান ও চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধনকালে মুজিবুল হক চুন্নু এমপি কঠিন হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, কৃষকের ধান ক্রয়ে কোন দুনম্বরি বরদাস্ত করা হবেনা। কেবল মাত্র প্রকৃত কৃষকদের কাছ থেকেই স্বচ্ছতা বজায় রেখে ধান সংগ্রহ করা হবে। তিনি বর্তমান করোনা পরিস্থিতিতে মিল মালিকদেরকে উৎপাদন ঠিক রেখে উপজেলা, জেলাসহ সারাদেশে চাল সরবরাহ দেওয়ার জন্যও ধন্যবাদ জানান।

করিসগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তসলিমা নূর হোসেনের সভাপতিত্বে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র হাজী আব্দুল কাইয়ূম, উপজেলা ভাইস চেয়ারম্যান হান্নান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবদুল ওয়াদুদ, করিমগঞ্জ থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরো ধান সংগ্রহ অভিযান তদারকি করেন।

Comments