অসচেতন মানুষের জীবনের একটু নিরাপত্তা দেওয়ার জন্য বিছাসের অটো স্প্রে চেম্বার স্থাপন

পূর্ণিমা হোসাইন।
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি। 






বিশ্বব্যাপী করোনা মহামারীর মধ্যে সীমিত আকারে ভৈরব পৌর নিউ মার্কেট খোলার সিদ্ধান্ত হওয়াতে অনেকেই যাচ্ছেন মার্কেটে এবং কেউই সামাজিক দূরত্ব মেনে চলছেন না।

এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ,ভৈরব এর উদ্যোগে অটো স্প্রে চেম্বার স্থাপন করা হয়।
বিছাসের সাথে সহযোগিতার হাত বাড়ায় ভৈরব পৌর নিউমার্কেট মালিক সমিতি।

 নিউ মার্কেটের প্রবেশ মুখে অটো-স্প্রে চেম্বার স্থাপন করা হয়। যাতে মানুষ মার্কেটে প্রবেশের সময় জীবাণুমুক্ত হয়।



এটি তৈরি ও পরিকল্পনার কাজ করছেন বি.ছা.স এর সদস্য কুয়েটের শিক্ষার্থী ইমরানুল ইসলাম ইমন সহ আরো কয়েকজন সদস্যরা।

মহামারী করোনায় মানুষ ঘরে না বসে মার্কেটে যাচ্ছে। মার্কেটে প্রতিদিনই হাজারো মানুষের ভীড় দেখা যায়।
সামাজিক দূরত্ব না মেনে ভীর করছে সাধারণ মানুষ।
বিছাসের এই ছোট উদ্দ্যেগে একটু হলেও নিরাপত্তা পাচ্ছে সাধারণ মানুষ।

Comments