মন আমার কখনোই কথা শোনেনি | কবিঃ অভ্রনীল আজাদ

কোয়ারেন্টাইনের দিনগুলি
কবিঃ অভ্রনীল আজাদ

মন আমার কখনোই কথা শোনেনি
মন আমার কখনোই কথা শোনেনি
শোনেনি তোমারও।
তুমি চাইতে—যা তুমি বল,
অথচ ছেড়ে চলে গেছো;
আর আমি রেখেছিলাম উন্মুক্ত—
কেন যে কি হলো?
শুধুই আগাছা জন্মালো।
না হলাম কারও, না কেউ এসে বললো, “হাত ধরো”।
মন আমার কখনোই কথা শোনেনি,
আমিও শুনিনা আজ কারও।
তবু চেয়ে থাকা পথে ঐ একটি ফুলই ফোটে তারপরও।

সম্পাদনায়
ইয়াসির আরাফাত শুভ 

Comments