কে এই ডাক্তার মাহফুজার রহমান ?


    
Prof Dr Md Mahfuzer Rahman
MBBS MD ( Medicine)
FACP(USA)
FRCP(Edin-UK)

সংবাদ সংগ্রহঃ
ইয়াসির আরাফাত শুভ   
নির্বাহী সম্পাদক
দৈনিক প্রভাত বাংলা 

রংপুরে মেডিকেল কলেজের ইতিহাসে দুচারজন
সেরা মানুষের আবির্ভাব ঘটেছে।
যারা নিজেরাই নিজের ইতিহাস।
যাদের মেধা,কর্মদক্ষতা,
রংপুর মেডিকেল কলেজকে এক অনন্য সাফল্য এনে দিয়েছে।

তেমনি একজন
১৯তম ব্যাচের মাহফুজ।

বর্তমানে
অধ্যাপক, মেডিসিন বিভাগ
ও ভাইস প্রিন্সিপাল
রংপুর মেডিকেল কলেজ।

যার রংপুর মেডিকেল কলেজে শুরু থেকেই
মেধার বিস্মরণ, প্রতিভার স্বাক্ষর।
বাংলাদেশে মেডিসিনে এমডি
এবং  FRCP  ইংল্যান্ডে তার অর্জন।
চিকিৎসক হিসাবে তার অবদান
আলাদা এক জগত।
আর ওয়ার্ডে বা লেকচার ক্লাসে
কঠিন বিষয়ে তার লেকচার, সহজ করে
মন্ত্রমুগ্ধ করে স্টুডেন্ট আর ডাক্তারদের।

কলেজ পরিচালনা আর করোনা নিয়ন্ত্রণে তার ভূমিকা
অসাধারণ, তাৎপর্যপূর্ণ ও গুরুত্ববহ।
তার সিদ্ধান্ত সমূহ , এক নতুন দিকপাল

আসুন জেনে নেই তার জীবন থেকে কিছু কথা

শিক্ষা-
১ম শ্রেণি হতে এমবিবিএস অবধি কখনো কোনো ক্লাসে ১ম ছাড়া ২য় হয়নি ।
এসএসসি ও এইচএসসি তে বেশ কয়েকটি বিষয়ে লেটার সহ স্টার মার্কস পায়।
 এমবিবিএস এ বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল পরীক্ষাগুলোতে বিভিন্ন বিষয়ে অনার্স মার্কস ৮০% +  সহ ২য়/ ৩য় মেধা স্হান অধিকার করে ।

মেডিসিন বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিএসএমএমইউ  ( এক্স পিজি হাসপাতাল ) এ ।
ডিগ্রী—এমডি ( ইন্টারনাল মেডিসিন ) ডিগ্রী অর্জন করে।
 পরবর্তীতে USA এবং UK (Edinburgh) থেকে ফেলোশীপ যথাক্রমে FACP এবং FRCP পায়।

বিশেষ যোগ্যতা......
স্কুল পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগীতায় স্কুল, থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্হান অধিকার করে ।
মেডিকেলে পড়াকালীন স্বাস্হ্য ও পুষ্টিবিষয়ক আয়োজিত জাতীয় রচনা প্রতিযোগীতায় ২য় স্হান অধিকার করে ঢাকায় গিয়ে তৎকালীন প্রধান মন্ত্রীর স্বহস্তে পুরুস্কার গ্রহন যেটি স্মৃতির পাতায় এখনো ভেসে উঠে ।

চাকুরী——
চাকুরী জীবন শুরু করে  বিএসএমএমইউ এ এ্যানেস্হেসিয়া-আইসিইউ-পেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ ।
প্রায় ২ বৎসর  সেখানে অত্যন্ত  উপভোগের মধ্যে জব করে।

পরে বিসিএস এ পোস্টিং নিয়ে মিঠাপুকুর স্বাস্হ্য কমপ্লেক্স ও পরে রংপুর সদর থানা দর্শনা স্বাস্হ্য উপকেন্দ্রে চাকুরী করে।

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রায় সবকয়টি পোস্ট এ চাকুরী করে ।

লেকচারার( ফিজিওলজী, ফার্মাকোলজী), আইএমও( মেডিসিন), আরপি, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, ও অধ্যাপক( মেডিসিন)
এবং ভাইস প্রিন্সিপ্যাল রংপুর মেডিকেল কলেজ।

সহকারী অধ্যাপক থাকাকালীন ন্যাশনাল হার্ট ফাউন্ডশন ঢাকা এ আইসিইউ এর উপর ১ মাস ব্যপী ট্রেনিং এ অংশগ্রহন করে।

ব্যক্তিজীবন:
****--------****
স্ত্রী-ডা:আক্তার বানু বিউটি
সহকারী অধ্যাপক,শিশু বিভাগ
রংপুর মেডিকেল কলেজ ।

মেয়ে ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস ২য় বর্ষে অধ্যয়নরত এবং ছেলে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কলেজ,রংপুর এ দশম শ্রেণির ছাত্র...

সামাজিক দ্বায়বদ্ধতা থেকে মানবকল্যানে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত...এর মধ্যে উল্লেখযোগ্য.......,
 উপদেস্টা হিসাবে-
১.গংগাচড়া স্টুডেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন
২.হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার- রংপুর
প্রতিষ্ঠা সদস্য হিসাবে-
১.সিনিয়র সিটিজেন রিহেবিলিটেশন সেন্টার রংপুর
২.হলিচাইল্ড অটিস্টিক ওয়েলফেয়ার সেন্টার রংপুর

প্রকাশনা...
দেশী -বিদেশী ২৪ টি প্রকাশনার সাথে প্রিন্সিপ্যাল অথার  ও কোঅথার হিসাবে জড়িত।

শখ- হারানো দিনের বাংলা গান ও রবীন্দ্র সন্গীত শোনা ।
স্বপ্ন- মাতৃতুল্য শিক্ষাপ্রতিষ্ঠান রংপুর মেডিকেল কলেজ কে আন্তজার্তিক মানের আরও আলোকিত একাডেমিক প্রতিষ্ঠান হিসাবে দেখা ।
সন্তান দের কে সুশিক্ষিত করা ।
মানব সেবায় নিজেকে আরও বেশী নিয়োজিত রাখা ।

দেশ ভ্রমন...
**********
 লন্ডন, স্কটল্যান্ড, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলংকা, ভারত, মালয়শীয়া, সিংগাপুর, ভুটান, সৌদি আরব ।

গর্বে তার বুক ভরে যায় যখন তার সন্তান এবং অনেক গুনেগুনাণ্বিত তার  ছাত্রছাত্রীদের ও ট্রেনিদের সাফল্য ও তাদের ভালো কোনো খবর শুনতে পায়।

এ অসাধারণ স্মার্ট, বিনয়ী তরুণটি
স্বপ্ন দেখে চিকিৎসা বিপ্লবের।
স্বপ্ন দেখে রোগমুক্ত বাংলাদেশ।

আমার অতি আদরের, প্রিয় মানুষটি।
হৃদয়ের কাছে থেকে দেখা ও চেনা।
ক্যাম্পাসের দীর্ঘ সময়ে পাশাপাশি থেকেছি।

রংপুর মেডিকেল কলেজ আরো সাফল্য লাভ করবে।
চিকিৎসা ও চিকিৎসকে।

( বিভিন্ন চ্যানেলে নিয়মিত তার চিকিৎসা ও করোনা বিষয়ক
তথ্য প্রচারিত হচ্ছে।)

শুভ কামনা প্রিয় মাহফুজ
লেখকঃঃ
ডাক্তার রাব্বি নুর 

Comments