কোরবানীর গোস্ত ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, ৫ জনের ২০ দিন করে জেল। দৈনিক প্রভাত বাংলা

মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে কোরবানীর গোশত ভাগাভাগী নিয়ে শনিবার ঐ গ্রামের সর্দার ফকিরের ছেলে সোহেল ও ইদ্রিস আলীর ছেলে কাজী সোহেলের মধ্যে গোলযোগের সুত্রপাত হয়।

পরে সংঘর্ষ ভাংচুরের সৃষ্টি হলে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান পুলিশসহ ঘটনাস্থলে এসে পরিস্থতি নিয়ন্ত্রনে এনে
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ জন কে ২০ দিন করে জেল দন্ড প্রদান করেন।

প্রতিবেদক                                                                    মোঃ রবিউল ইসলাম                                         কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি                                    দৈনিক প্রভাত বাংলা                                                      ০২ আগস্ট ২০২০


Comments