চীন-পাকিস্তানের চোখ এড়িয়ে যাতায়াতে নতুন রাস্তা তৈরি করছে ভারত। সীমান্তে উত্তেজনা: দৈনিক প্রভাত বাংলা
কূটনৈতিক চালে মাত শত্রু। এবার পূর্ব লাদাখে চীন ও পাকিস্তানের চোখ এড়িয়ে ভারতীয় সেনাদের যাতায়াতে সুবিধার জন্য নতুন রাস্তা তৈরি করছে ভারত। মানালি থেকে লেহ পর্যন্ত যাওয়ার রাস্তা বানানো হচ্ছে। এই রাস্তা তৈরি হয়ে গেলে ভারতীয় সেনারা লাদাখে নির্বঘ্নে যাতায়াত করতে পারবে দুই শত্রুর চোখ এড়িয়েই।
এছাড়াও কৌশলগত দিক থেকে নয়াদিল্লি গুরুত্বপূর্ণ আরও একটি রাস্তা তৈরি করছে। নয়াদিল্লি সাব সেক্টর নর্থে দৌলত বেগ ওল্ডি সহ একাধিক এলাকাতেও রাস্তা তৈরির কাজ চালাচ্ছে । বিগত তিন বছর ধরে সেই কাজ চললেও বর্তমান পরিস্থিতিতে এই কাজে গতি এসেছে। ইতিমধ্যে খারদাং লা পাসে রাস্তা তৈরির কাজ প্রায় শেষের পথে।
ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই রাস্তাগুলোর মারফতে চীনের সীমান্তে দ্রুত পৌঁছানো সম্ভব। শ্রীনগর থেকে জোজিলা পাস হোক বা মানালি থেকে নিমু-পদম-দরচা হয়ে লেহতে পৌঁছানো হোক, ভারতীয় সেনার যাতায়াতে অত্যন্ত কার্যকরী ফ্যাক্টর হয়ে দেখা দেবে এবং রাস্তাগুলো সংযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। জানা গেছে লেহ থেকে মানালি পর্যন্ত যে রাস্তা তৈরি হচ্ছে, তা কমপক্ষে যাতায়াতে ৩-৪ ঘণ্টা সময় নেবে। এই রাস্তা দিয়ে সুরক্ষিতভাবে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যাবে আর্টিলারি গানস,ট্যাংক। রাস্তার অবস্থানগত দিকটি সেনা মুভমেন্টে অত্যন্ত সহায়তা করবে ।ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাস্তা তৈরির কাজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাদাখ পরিদর্শনের পর সেই কাজে আরও গতি আসে। এছাড়াও যেখান থেকে মূলত গ্রীষ্মকালে যাতায়াত করতেন স্থানীয় ব্যবসায়ীরা সেখানে একটি পুরনো রুটে কাজ চলছে।এই রুটটিকে সবচেয়ে নির্ভরযোগ্য বলেই মনে করা হয় পূর্ব লাদাখে পৌঁছানোর জন্য। সূত্রের খবরে জানা যায় লেহ থেকে খারদুংলা হয়ে হিমবাহের চড়াইয়ে মধ্যে দিয়ে দৌলত বাগে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। এই দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীর ১৪ কর্পসকে।
এদিকে, এর আগে জানা গিয়েছিল চীন ডেপসাং এবং দৌলত বেগ ওল্ডি অঞ্চলে সেনা মোতায়েন করার পাশাপাশি নির্মাণ কাজ শুরু করেছে।চীনা আর্মি ভারতীয় সেনার পেট্রলিং পয়েন্ট ১০ থেকে ১৩ পর্যন্ত কাজে বাধা দিচ্ছে এবং সেখানে বড়মাপের নির্মাণ কাজ চালাচ্ছে । সেই কাজের মোকাবিলা করতেই নতুন করে সীমান্তে রাস্তা নির্মাণে জোর দিয়েছে ভারত।
সূত্র: কলকাতা২৪
প্রতিবেদক
মোঃ রবিউল ইসলাম
সহকারী সম্পাদক ও
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
দৈনিক প্রভাত বাংলা
২০ আগস্ট ২০২০



Comments
Post a Comment