দোলনা ছিড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু। দৈনিক প্রভাত বাংলা

 চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বগাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দোলনায় খেলতে গিয়ে সিনথিয়া (০৬) নামের ১ম শ্রেণির এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৬ টার দিকে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। মৃত সিনথিয়া আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের সুমন মিয়ার মেয়ে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিশু সিনথিয়া জেলার আলমডাঙ্গার ভুগালবগাদী গ্রামে নানা বাড়ি বেড়াতে যায়। পরে বগাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে শিশুদের সাথে দোলনায় খেলছিল এসময় দোলনা ছিড়ে সিনথিয়ার মাথায় পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা: জান্নাতুল ফেরদৌস মৃত ঘোষনা করেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রতিবেদক

হাসমীর হোসেন

উপ-সম্পাদক

দৈনিক প্রভাত বাংলা

৮ আগস্ট,২০২০; শনিবার

Comments