কিশোরগঞ্জে নতুন সনাক্ত ২৫ জন, সুস্থ ১০ জন। দৈনিক প্রভাত বাংলা

কিশোরগঞ্জ জেলায়  সর্বশেষ সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করোনা শনাক্ত হয়েছে ২৫ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ২,১৭৫ জন। নতুন আরো ১০ জন সুস্থ হয়েছেন, এপর্যন্ত মোট সুস্থ ১,৮৮৩ জন। জেলায় এপর্যন্ত মোট ৩৮ জন মৃত্যুবরণ করেছেন।

জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া ২৫ জনের মধ্যে সদর উপজেলায় ৯ জন, পাকুন্দিয়া উপজেলায় ৫ জন, কটিয়াদী উপজেলায় ৪ জন, ভৈরব উপজেলায় ২ জন ও বাজিতপুর উপজেলায় ৫ জন রয়েছেন।

নতুন সুস্থ হওয়া ১৩ জনের মধ্যে সদর উপজেলার ৫ জন, করিমগঞ্জ উপজেলার ৩ জন, পাকুন্দিয়া উপজেলার ১ জন ও ভৈরব উপজেলার ১ জন রয়েছেন।

এ পর্যন্ত মোট ৩৮ জন করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন।

সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে জেলার বর্তমান করোনা আক্রান্ত ২৫৪ জন। এর মাঝে ৩১ জন হাসপাতাল ও নিজ নিজ বাড়িতে ‘হোম আইসোলেশনে’ রয়েছেন ২২৩ জন।

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শনিবার (৮ আগস্ট) ও রোববার (৯ আগস্ট) সংগৃহীত ৯৪ জনের নমুনা ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার (৭ আগস্ট), শনিবার (৮ আগস্ট) ও রোববার (৯ আগস্ট) সংগৃহীত ২৪ জনের নমুনা ঢাকায় পরীক্ষা করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাতে প্রকাশ করা দুইটি ল্যাবে সংগৃহীত মোট ১১৮ জনের নমুনা পরীক্ষায় রিপোর্টে নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ৮৮ জনের নেগেটিভ এসেছে।

১০ আগস্ট সোমবার দিবাগত রাত ১১.১৫ মিনিটে জেলা সিভিল সার্জন ডা. মো মুজিবুর রহমান তথ্যগুলো নিশ্চিত করেছেন

সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এপর্যন্ত ২,১৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে ও সুস্থ হয়েছেন ১,৮৮৩ জন। আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৮ জন। অন্য জেলায় শনাক্তকৃত ১ জন করোনা পজেটিভসহ বর্তমানে কিশোরগঞ্জ জেলায় মোট ২৫৫ জন করোনা আক্রান্ত রোগি রয়েছে।

কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করোনা শনাক্ত হয়েছে ২৫ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ২,১৭৫ জন। নতুন আরো ১০ জন সুস্থ হয়েছেন, এপর্যন্ত মোট সুস্থ ১,৮৮৩ জন। জেলায় এপর্যন্ত মোট ৩৮ জন মৃত্যুবরণ করেছেন।

জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া ২৫ জনের মধ্যে সদর উপজেলায় ৯ জন, পাকুন্দিয়া উপজেলায় ৫ জন, কটিয়াদী উপজেলায় ৪ জন, ভৈরব উপজেলায় ২ জন ও বাজিতপুর উপজেলায় ৫ জন রয়েছেন।

নতুন সুস্থ হওয়া ১৩ জনের মধ্যে সদর উপজেলার ৫ জন, করিমগঞ্জ উপজেলার ৩ জন, পাকুন্দিয়া উপজেলার ১ জন ও ভৈরব উপজেলার ১ জন রয়েছেন।

এ পর্যন্ত মোট ৩৮ জন করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন।

সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে জেলার বর্তমান করোনা আক্রান্ত ২৫৪ জন। এর মাঝে ৩১ জন হাসপাতাল ও নিজ নিজ বাড়িতে ‘হোম আইসোলেশনে’ রয়েছেন ২২৩ জন।

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শনিবার (৮ আগস্ট) ও রোববার (৯ আগস্ট) সংগৃহীত ৯৪ জনের নমুনা ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার (৭ আগস্ট), শনিবার (৮ আগস্ট) ও রোববার (৯ আগস্ট) সংগৃহীত ২৪ জনের নমুনা ঢাকায় পরীক্ষা করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাতে প্রকাশ করা দুইটি ল্যাবে

সংগৃহীত মোট ১১৮ জনের নমুনা পরীক্ষায় রিপোর্টে নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ৮৮ জনের নেগেটিভ এসেছে।

১০ আগস্ট সোমবার দিবাগত রাত ১১.১৫ মিনিটে জেলা সিভিল সার্জন ডা. মো মুজিবুর রহমান তথ্যগুলো নিশ্চিত করেছেন

সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এপর্যন্ত ২,১৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে ও সুস্থ হয়েছেন ১,৮৮৩ জন। আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৮ জন। অন্য জেলায় শনাক্তকৃত ১ জন করোনা পজেটিভসহ বর্তমানে কিশোরগঞ্জ জেলায় মোট ২৫৫ জন করোনা আক্রান্ত রোগি রয়েছে।

প্রতিবেদক

মোঃ রবিউল ইসলাম 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

দৈনিক প্রভাত বাংলা 

১১ আগস্ট ২০২০

Comments