ভারতে কেরালার রানওয়েতে দুই টুকরো এয়ার ইন্ডিয়া ফ্লাইট। দৈনিক প্রভাত বাংলা
দুবাই ফেরত ১৯১ যাত্রী নিয়ে কেরালার কোঝিকোড বিমান বন্দরের রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট। এতে বিমানটির পাইলট নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত ৪০ জন যাত্রী উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ চলছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক টুইটে বলেছেন, ‘কেরালার কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। এনডিআরএফকে (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) দ্রুত ঘটনাস্থলে যেতে ও উদ্ধারকাজে সহায়তা করতে নির্দেশ দিয়েছি।’
এনডিটিডি জানিয়েছে, এদিন দুপুরে দুবাই থেকে বিমান কেরালার উদ্দেশ্যে রওয়ানা করে। কেরালার কোঝিকোড বিমান বন্দরে রানওয়েতে ছিটকে পড়ে। ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরে বিমানটিতে আগুন লাগেনি। উদ্ধার কাজ চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তথ্যসূত্রঃযুগান্তর
প্রতিবেদক মোঃ রবিউল ইসলাম৷ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক প্রভাত বাংলা ০৮ আগস্ট ২০২০



Comments
Post a Comment