হাইকোর্টে ১৮ নিয়মিত, ৩৫ ভার্চুয়াল বেঞ্চ গঠন। দৈনিক প্রভাত বাংলা

 উচ্চ আদালতে বিচারকাজ পরিচালনার জন্য ৩৫টি ভার্চুয়াল ও শারীরিক উপস্থিতির মাধ্যমে ১৮টি একচুয়াল (নিয়মিত) বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

৩৫ ভার্চুয়াল বেঞ্চের মধ্যে ২৪টি ডিভিশন ও ১১ একক বেঞ্চ গঠন করা হয়েছে। অন্যদিকে ১৮টি নিয়মিত বেঞ্চের মধ্যে ১৩টি ডিভিশন ও ৫ একক বেঞ্চ রয়েছে।


সোমবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ বিষয়ে সার্কুলার জারি করেছেন।

এর আগে গত ৬ আগস্ট সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল ও শারীরিক উপস্থিতিতে একচুয়াল উভয় ধরনের আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। বিচারপতিদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি।

করোনার কারণে চলতি বছরের ১১ মে থেকে উচ্চআদালতে শুধুমাত্র ভার্চুয়াল বিচারকাজ পরিচালিত হয়ে আসছিল। ১৮টি নিয়মিত বেঞ্চ গঠনের মধ্যদিয়ে স্বাভাবিক বিচার ব্যবস্থায় ফিরলো দেশের সর্বোচ্চ আদালত।

এতে বলা হয়েছে, আগামী ১২ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০টায় হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আদালত উভয় পদ্ধতিতে বিচারকার্য পরিচালনা করবেন।

শারীরিক উপস্থিতির মাধ্যমে বিচার – শারীরিক উপস্থিতির মাধ্যমে ১৮টি একচুয়াল (নিয়মিত) বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার সকাল সাড়ে দশটা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য প্রধানবিচারপতি নিম্নলিখিত বেঞ্চগুলো গঠন করেছেন।

এর মধ্যে ১৩টি দ্বৈত এবং ৫টি একক বেঞ্চ রয়েছে।

দ্বৈত বেঞ্চগুলো হলো- বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দ, বিচারপতি এসএম এমদাদুল হক এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী। বিচারপতি একেএম আব্দুল হাকিম এবং বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি বোরহান উদ্দিন এবং বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি একেএম জহিরুল হক, বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান, বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং বিচারপতি এএসএম আব্দুল মোবিন , বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন এবং বিচারপতি কেএম জাহিদ সারওয়ার, বিচারপতি মোঃ হাবিবুল গণি এবং বিচারপতি মোঃ রিয়াজ উদ্দিন খান, বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি মোঃ খায়রুল আলম, বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস এবং বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি মোঃ খসরুজ্জামান এবং বিচারপতি মোঃ মাহমুদ হাসান তালুকদার।

একক বেঞ্চগুলোর মধ্যে রয়েছে বিচারপতি মোঃ আতাউর রহমান, বিচারপতি শেখ আব্দুল আউয়াল, বিচারপতি মুহম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী।

প্রতিবেদক

মোঃ রবিউল ইসলাম 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

দৈনিক প্রভাত বাংলা 

১১ আগস্ট ২০২০


Comments