১০ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি বাতিল,চীনকেও ছাড় দিল না সৌদি আরব। দৈনিক প্রভাত বাংলা

চীন ও পাকিস্তানের মধ্যে অনেক দিন পূর্বে থেকেই গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। আর সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জেরে সৌদি আরব থেকে ধার করা অর্থ পরিশোধের জন্য পাকিস্তানকে টাকা দিতে পিছপা হয়নি শি জিনপিংয়ের দেশ চীন। এদিকে পাকিস্তানের ওপর বেজায় চটে থাকা সৌদি আরব চীনকেও মোক্ষম জবাব দিতে ছাড়ছে না!


দেশটি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কথায় সায় না দেওয়ায় উল্টে শক্তিধর সৌদি আরবের ওপর রাগ দেখায় । এরপরই পাকিস্তানকে সৌদি আরব চেপে ধরে ।আন্তর্জাতিক আইনি পথে পাকিস্তানকে ঋণ দেওয়া অর্থ পরিশোধ চায় সৌদি। সেই ঋণের টাকা জোগাতে চীনের দিকে তাকাতে হয় পাকিস্তানকে। এমন অবস্থায় চীন পাকিস্তানকে সাহায্য করতেই সৌদি আরবের চক্ষুশূল হয়েছে চীনও!


পাকিস্তান পর্বের পরই সৌদি আরবের বড় তেল কোম্পানি অ্যারামকোর সঙ্গে চীনের ১০ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছিল আগে। আর সেই চুক্তিকে সাম্প্রতিককালে বাতিল করেছে সৌদি আরব।

কথা ছিল, সৌদির তেল কোম্পানি অ্যারামকো একটি পরিশোধনাগার ও একটি পেট্রোক্যামিকেল কম্প্লেক্স চীনে গড়ে তুলবে। তার জন্যই প্রস্তুতি চলছিল। তবে সৌদির পদক্ষেপে তা আঘাত পেয়েছে।

সৌদির পদক্ষেপে চীনের ব্যবসায়িক দিকে যে ধাক্কা লেগেছে তা বলাই বাহুল্য। তবে আপাতভাবে সৌদির তেল কোম্পানি জানিয়েছে, করোনার আবহে বিশ্বজুড়ে তেলের চাহিদা কমে যাওয়ায় তারা এমন পদক্ষেপ নিয়েছে। 

সূত্র : ওয়ান ইন্ডিয়া ও দ্য ইকোনমিক টাইমস।

প্রতিবেদক

মোঃ রবিউল ইসলাম 

সহকারী সম্পাদক ও

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

দৈনিক প্রভাত বাংলা 

২৩ আগস্ট ২০২০




Comments