Skip to main content

কিশোরগঞ্জের ভৈরবে কোরবানির মাংস বিতরণ নিয়ে সংঘর্ষে ১ জনের মৃত্যু। দৈনিক প্রভাত বাংলা



ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহ আলম নামের ১ ব্যক্তির মৃত্যু ঘটেছে ও সেই সঙ্গে ৭ আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে

নিহত শাহ আলম ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

ঈদের দিন বিকেলে উপজেলার কান্দিপাড়া গ্রামে জানমাহমুদের বাড়িতে কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে বাওরার বাড়ির লোকজনের সঙ্গে জানমাহমুদের বাড়ির লোকজনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষের এক পর্যায়ে শাহআলমের মাথায় কাঠের লাঠি দিয়ে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।

শনিবার (০১ আগস্ট) দিনগত রাত ২টার দিকে তাকে ঢাকায় নিউরোলজি সায়েন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিবেদক                                                                    মোঃ রবিউল ইসলাম                                         কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি                                    দৈনিক প্রভাত বাংলা                                                      ০২ আগস্ট ২০২০

Comments