ভারতের রাফায়েল বিমান ঘাঁটি উড়িয়ে দেয়ার হুমকি! দৈনিক প্রভাত বাংলা

সম্প্রতি ফ্রান্স থেকে রাফায়েল আনার পর ভারতের বিমান বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠেছে। শুক্রবার ভারতের বিমান বাহিনীর জন্য একটি চিঠি পাঠানো হয়েছে যেটাতে ফ্রান্স থেকে আমদানি করা ডেসল্ট রাফায়েল বিমানের ঘাঁটি উড়িয়ে দেয়ার হুমকি দেওয়া হয়। খবর এবিপি আনন্দ’র।

ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, হরিয়ানার অম্বালায় ফ্রান্স থেকে আনা পাঁচটি রাফায়েল জঙ্গি বিমান ওই ঘাঁটিতে রাখা হয়েছে।

শুক্রবার অজ্ঞাতনামা একটি সূত্র থেকে আসা এক চিঠিতে ওই বিমান ঘাঁটি উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে।

দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ইতিমধ্যেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিরাপত্তায় কোনো ধরণের ত্রুটি রাখা হচ্ছে না। অবলম্বন করা হচ্ছে বিশেষ সতর্কতা।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ফ্রান্স থেকে পাঁচটি রাফায়েল জঙ্গি বিমান নিয়ে আসে ভারতীয় বিমান বাহিনী। ফ্রান্সের সাথে এক চুক্তি অনুযায়ী ভারত ফ্রান্সের সামরিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান ৮টি দুই আসন বিশিষ্ট রাফায়েল ও ডেসল্ট থেকে ২৮টি এক আসন বিশিষ্ট রাফায়েল ক্রয় করবে। যার মধ্যে প্রথম পাঁচটি বিগত ২৯ শে জুলাই ভারতে পৌছে।


প্রতিবেদক

মোঃ রবিউল ইসলাম 

সহকারী সম্পাদক ও

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

দৈনিক প্রভাত বাংলা 

২৩ আগস্ট ২০২০


Comments