জো বাইডেন রাষ্ট্রপতি হলে আমেরিকা দখল করে নেবে চীন : ট্রাম্প

'আমার কন্যা ইভাঙ্কা অনেক বেশি যোগ্য কমলা হ্যারিসের জায়গায়। ' আমেরিকার আগামী নির্বাচনে রাষ্ট্রপতি পদপ্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের প্রচারে এভাবেই ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের সমালোচনায়‌ মেতে উঠলেন । 


এর আগে কয়েকবার তিনি ডেমোক্র‌্যাটিক দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার সহযোদ্ধাকে আক্রমণ করে কথা বলেছেন। তার মতে, যদি জো বাইডেন সে দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন, তবে চীন পুরোপুরি ভাবে  মার্কিন যুক্তরাষ্ট্রকে দখল করে নেবে। সেটাই চান জো বাইডেন। এবারে তিনি ডেমোক্র‌্যাটিক দলের উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন । নিউ হ্যাম্পশায়ার শহরে আয়োজিত নির্বাচনী সভায় ভাষণ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, একজন নারীকে আমি মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই।কিন্তু তাই বলে তিনি কমলা নন। সেই যোগ্যতা তার নেই। তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট পদে ইভাঙ্কা অনেক বেশি যোগ্য। ডোনাল্ড কন্যা ইভাঙ্কা ট্রাম্প বর্তমানে হোয়াইট হাউজের সিনিয়র অ্যাডভাইজর। তিনি মনে করিয়ে দেন, কমলার জনপ্রিয়তা কমে যাওয়ার ফলে আগের বার ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীর লড়াই থেকে তিনি ইস্তফা দিয়ে দিয়েছিলেন।

আদতে আমেরিকাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এই জো বাইডেন আর কমলা হ্যারিস।  


প্রতিবেদক

মোঃ রবিউল ইসলাম 

সহকারী সম্পাদক ও 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

দৈনিক প্রভাত বাংলা 

৩০ আগস্ট ২০২০



Comments