সুরকার ও গীতিকার আলাউদ্দিন আলী মারা গেছেন। দৈনিক প্রভাত বাংলা
দেশের কিংবদন্তী গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী মারা গেছেন। ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী ফারজানা আলী ও তার সন্তানরা। রবিবার (৯ আগস্ট)সন্ধ্যা ৬টার দিকে মৃত্যুবরণ করেছেন।
এর আগে, আলাউদ্দিন আলীর শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে শনিবার ভোর পৌনে পাঁচটায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা খারাপ হলে কিছুক্ষণ পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
আলাউদ্দিন আলী ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছেন। ২০১৫ সালের ৩ জুলাই তাকে ব্যাংকক নেওয়া হয়েছিল। সেখানে পরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। এরপর তার অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যান্সারের চিকিৎসাও চলছিল।
আলাউদ্দিন আলী বাংলা গান, বিশেষ করে বাংলা চলচ্চিত্রের অসংখ্য শ্রোতাপ্রিয় গানের স্রষ্টা। একই সঙ্গে তিনি সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।
প্রতিবেদক
হাসমীর হোসেন
উপ-সম্পাদক
দৈনিক প্রভাত বাংলা
৯ আগস্ট,২০২০; রবিবার



Comments
Post a Comment