বাংলাদেশ ব্লাড ফাইটার্স (BDBF) এর সাতক্ষীরা জেলা (পরিচালক পদপ্রার্থী) আব্দুল জব্বার, সকলের কাছে দোয়া প্রত্যাশী। দৈনিক প্রভাত বাংলা

বার্তা বিভাগ, মোঃ রবিউল ইসলাম: "রক্ত দান হোক মানবতার ধর্ম "এই শ্লোগান কে সামনে রেখে প্রতিষ্ঠিত " বাংলাদেশ ব্লাড ফাইটার্স (BDBF),তার স্বাভাবিক কাজকে গতিশীল করার লক্ষ্যে "সাতক্ষীরা জেলা শাখার " ২০২০-২১ সালের কমিটি নির্বাচনের জন্য আগামী ১৮/০৯/২০২০ইং তারিখে একটি অনলাইন ভিত্তিক নির্বাচনের আয়োজন করেছে।

উক্ত নির্বাচনে "Director  (পরিচালক )পদে পদপ্রার্থী - আব্দুল জব্বার, আপনাদের সবার দোয়া প্রার্থী। তিনি বর্তমানে পপুলার ফার্মাসিউটিক্যাল এর একজন Medical Information Officer (MIO)  হিসেবে কর্মরত আছেন। এছাড়াও বাংলাদেশ ব্লাড ফাইটার্স, সিলেট ব্লাড ফাউন্ডেশন, সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন, হিলফুল ফুজুল যুব সংঘ  সহ একাধিক সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন।তিনি সাতক্ষীরা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্র ছিলেন। তাঁর বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার বলরাম পুর গ্রামে।

Comments