রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ইন্তেকাল করেছেন। দৈনিক প্রভাত বাংলা
বার্তা বিভাগঃ মোঃ রবিউল ইসলাম
করোনা আক্রান্ত হয়ে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় সম্মলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব জানান,আমার বাবা অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম আজ সন্ধা ৭ টা ২৫ মিনিটে মারা গেছেন।
এর আগে গত ৩ সেপ্টেম্বর অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম জ্বর অনুভব করেন। ৪ সেপ্টেম্বর তাকে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।গত ১৮ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় অ্যাটানি জেনারেল মাহবুবে আলমের শরীরের অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিউতে নেওয়া হয়।



Comments
Post a Comment