হাটহাজারি মাদরাসায় আনাছ গংদের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দলনকে সমর্থন জানিয়েছে বাইতুল মুমিন ছাত্র কাফেলা।
জিহাদুল ইসলাম সুমন,
শরীয়তপুর প্রতিনিধি।
আজ বুধবার (১৬ই সেপ্টেম্বর) "বাইতুল মুমিন ছাত্র কাফেলার" পক্ষ থেকে সংগঠনের সভাপতি মাওলানা মাহ্দী হাসান সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মাওলানা মাহ্দী হাসান বলেন,বাংলাদেশের সবচেয়ে প্রবীন মাদরাসা হাটহাজারিতে ছাত্রদের উপর আনাছ গং কর্তৃক যে জুলুম নির্যাতন করা হচ্ছে । ভর্তি পরিক্ষায় নির্ধারিত নাম্বার পাওয়ার পরও ছাত্রদেরকে ভর্তি নেয়া হচ্ছে না! ছাত্ররা বিভিন্ন প্রকার হয়রানির শিকার হচ্ছে এবং যোগ্য যোগ্য উস্তাদদেরকে বের করে দেওয়া হচ্ছে যা কোন ভাবেই মেনে নেয়া যায় না।
বাংলাদেশের সকল ইসলামী ছাত্র সংগঠনের দায়িত্বশীলদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা হাটহাজারী মাদ্রাসার আন্দোলনকারী ছাত্রদের ন্যায্য দাবির পক্ষে সমর্থন প্রকাশ করুন।এবং প্রশাসনকে ছাত্র সমাজের উপর হামলা মামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধান করুন।
সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ সোলায়মান সাদ বলেন, আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর যদি প্রশাসন কর্তৃক কোন প্রকার যুলুম নির্যাতন কিংবা কোন প্রকার হয়রানি করা হয় তাহলে তা কখনো মেনে নেওয়া হবে না প্রয়োজনে আন্দোলনকারী ছাত্রদের পক্ষে সারা বাংলাদেশে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে ইনশালাল্লাহ। বাইতুল মুমিন ছাত্র কাফেলার পক্ষ থেকে হাটহাজারী মাদ্রাসার আন্দোলনকারী ছাত্রদের দাবি সমূহ অনতিবিলম্বে মেনে নেওয়ার এবং হাটহাজারী মাদ্রাসা থেকে আনাস মাদানী এবং তার গংদের বের করে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।




Comments
Post a Comment