চাটখিলে গলায় ফাঁস পড়ে শিশুর মৃর্ত্যু।
মনির হোসেন সোহেল
(চাটখিল প্রতিনিধি) নোয়াখালী।
নিজ গৃহে এক শিশুর রহস্যজনক ভাবে মৃর্ত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
নোয়াখালী জেলা চাটখিল উপজেলার বদল কোট গ্রামের ছমির উদ্দিন ফকির বাড়ির প্রবাসী তাজুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (৮) নামে রহস্যজনক ভাবে মৃর্ত্যুর হয়েছে।
আজ শুক্রবার ২৫শে সেপ্টেম্বর দুপুর দুইটা সময় নিজ গৃহ থেকে গলায় ফাঁস অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ১১/১২ টার সময় নিজ গৃহে খেলাধুলা করছিলেন। অসাবধান বশত গলায় ফাঁস পড়ে মৃর্ত্যু হয়েছে শিশু আরাফাতের।
চাটখিল থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম মরদেহ উদ্ধার করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।



Comments
Post a Comment