কিশোরগঞ্জ সদর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের। দৈনিক প্রভাত বাংলা
নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ সদর উপজেলাধীন মরহুম প্রাক্তন প্রধান শিক্ষকের স্ত্রীর বাসার নির্মান কাজে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।
বিগত বুধবার (সেপ্টেম্বর ২) সদর উপজেলার মারিয়া ইউনিয়নের স্বল্পমারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় অত্র মামলার বাদী, তার ছোট ছেলে গোলাম আকবর জাকিসহ তিনজন আহত হয়েছেন।
তাঁদের কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত মরহুম প্রধান শিক্ষকের স্ত্রী রাবেয়া আকবর হামলার এবং চাঁদা দাবির ঘটনায় আটজনের নাম উল্লেখ করে আজ রবিবার(২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ মডেল থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন যাহার মোকদ্দমা নং- ৩৯(৯)২০।
বাদীর দায়েরকৃত মামলার অভিযোগ বিবরণে জানা যায় ০১ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় আসামী তানভীর মিয়া(৪০), মাসুদ মিয়া(৪২),মোঃবাবুল মিয়া (৪৩),ইসরাঈল ওরফে লিলু মিয়া(৪৫),সবুজ মিয়া(৩৮), ইবরাহীম মিয়া ওরফে ল্যাংড়া ইবরাহীম(৫০),সুমন মিয়া(২৫),ইমরান মিয়া(২০) নির্মাণাধীন কাজ ভাঙচুর ও লুটপাট করেছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু বক্কর সিদ্দিক মামলার সত্যতা নিশ্চিত করেন।



Comments
Post a Comment