ডেসটিনি লিমিটেড এর চেয়ারম্যান কে জামিন দেননি হাইকোর্ট। দৈনিক প্রভাত বাংলা
বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন না দিয়ে শুনানি শেষে নিয়মিত কোর্ট খোলা পর্যন্ত মুলতবি করেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু ও মো. মাইনুল হোসেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, দুই মামলায় পৃথক পৃথক ৪টি আবেদনে মেডিক্যাল গ্রাউন্ডে জামিন চেয়েছিলেন ডেসটিনির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আদালত শুনানি নিয়ে জামিন না দিয়ে নিয়মতি কোর্ট খোলা পর্যন্ত মুলতবি করেছেন।
একইসঙ্গে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক কীভাবে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকছেন সে বিষয়ে দুদককে আবেদন করতেও পরামর্শ দিয়েছেন আদালত।
প্রতিবেদক মোঃ রবিউল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক প্রভাত বাংলা ২২ জুলাই ২০২০



Comments
Post a Comment