নিজ স্বার্থেই সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সহযোগিতা করুন- ওবায়দুল কাদের। দৈনিক প্রভাত বাংলা
মন্ত্রী বুধবার (২৯ জুলাই) চট্টগ্রামে সড়ক ও জনপথ অধিদফতরে চট্টগ্রাম সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ, টানেল প্রকল্পের অগ্রগতি ও ঈদ প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন।
এ সময় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং মানুষকে স্বস্তি দিতে অবিরাম বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত সড়ক সঙ্গে সঙ্গে মেরামত করতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান ওবায়দুল কাদের।
প্রতিবেদক মোঃ রবিউল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক প্রভাত বাংলা ২৯ জুলাই ২০২০



Comments
Post a Comment