রংপুরে প্রতারণার অভিযোগে মা-বাবা হাসপাতাল সিলগালা,মালিককে গ্রেফতার – জরিমানা। দৈনিক প্রভাত বাংলা

 রংপুরে রোগীদের বিভিন্ন পরীক্ষার রিপোর্টে ছয় মাস আগে মারা যাওয়া চিকিৎসকের নাম ও স্বাক্ষর ব্যবহার করে প্রতারণার অভিযোগে মা-বাবা হাসপাতাল নামের এক বেসরকারি হাসপাতালের মালিককে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ।

নগরীর ধাপে অবস্থিত অনুমোদন ছাড়াই গড়ে উঠা হাসপাতালটি দীর্ঘদিন ধরে রোগীদের সাথে এ ধরনের প্রতারণা করে আসছিল। শনিবার দুপুরে স্বাস্থ্যসেবা খাতের বিশৃঙ্খলা রোধে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ও সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আঁখি সরকার উপস্থিত ছিলেন।

অভিযানে ধাপ এলাকার মা-বাবা হাসপাতালটিতে চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা, জালিয়াতি, রোগী হয়রানি, অতিরিক্ত বিল আদায় ও ভুয়া সার্টিফিকেট প্রদানের সত্যতা মেলে। এঘটনায় হাসপাতালটির মালিক খলিলুর রহমান সোহেলকে গ্রেফতার করে পুলিশ।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল দেওয়া হয়। একই সাথে অনুমোদন না থাকায় হাসপাতালটি সিলগালা করে দেয় প্রশাসন।

প্রতিবেদক                                                                    মোঃ রবিউল ইসলাম                                         কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি                                    দৈনিক প্রভাত বাংলা                                                      ২৬ জুলাই ২০২০        

Comments