নিজ হাতে পথচারীদের মাস্ক পড়িয়ে দিল সাংসদ। দৈনিক প্রভাত বাংলা
পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান রাস্তায় মাস্ক না পড়া পথচারীদের নিজ হাতে মাস্ক পড়িয়ে দিয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে পঞ্চগড় তেতুঁলিয়া মহাসড়কে তেতুঁলিয়া বাস স্ট্যান্ড এলাকার এলজিইডি ভবনের সামনে আগত রিক্সা ভ্যান মটরসাইকেল বাসসহ অন্যান্য যানবাহন এর পথচারীদের সাংসদ ডেকে তাদের প্রথমে জিজ্ঞাসা করেন কেন মাস্ক পড়েনি তারা এরপর সতর্ক বার্তা দিয়ে তিনি মাস্ক পড়িয়ে দেন।
আমেনা বেগম (৫৫) নামে বৃদ্ধ রাস্তায় পায়ে হেঁটে যাচ্ছিল সাংসদ মজাহারুল তাকে ডেকে নিয়ে তাকে মাস্ক না পড়ার কারন জানতে চাইলে আমেনা বেগম বললেন মাস্ক কেনার টাকা নাই। সাংসদ মাস্ক পড়িয়ে দিয়ে সাংসদ তাকে আর্থিক সহযোগীতাও দিলেন। স্থানীয় পথচারীরা সাংসদকে রাস্তায় মাস্ক পড়াতে কিছুটা হতবাক। ফিরোজ হোসেন নামে এক মটর সাইকেল পথচারি বললেন আমাদের প্রানপ্রিয় নেতা আজ পঞ্চগড়বাসিকে করোনা সচেতন করতে রাস্তায় নেমেছে। আমাকে মাস্ক পড়ানোর সময় মনে হলো এরকম সংসদ সদস্য আমাদের প্রয়োজন। আমি সাংসদ এর সামনে ওয়াদা করলাম আর কখনো মাস্ক না পড়ে বাড়ি হতে বের হবোনা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (সদর সার্কেল), জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিল। জেলা করোনা প্রতিরোধ কমিটির আয়োজনে সাংসদ এসব মাস্ক বিতরন করে। করোনা সচেতনতা ও মাস্ক পড়াতে করোনা প্রতিরোধ কমিটির এই উদ্যোগ। এই কর্মসূচির মাধ্যমে সাংসদ পথচারীদের কড়া সতর্ক করেছেন। মাস্ক বিতরনের সাথে সাথে মাইকিং করে সাংসদ জেলার পথচারীদের স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতন করা হয়। এরপর পঞ্চগড়ের জনগন মাস্ক পড়ে বাড়ি হতে বের না হলে জেলা প্রশাসনের সহযোগীতায় আইন প্রয়োগকারী সংস্থাগুলো জরিমানার আওতায় নিয়ে আসা হবে বলে জানায় সাংসদ।
প্রতিবেদক
হাসমীর হোসেন
উপ-সম্পাদক
দৈনিক প্রভাত বাংলা



Comments
Post a Comment