দেশের সব আদালত খুলে দিতে প্রধান বিচারপতির বাসভবন অভিমুখে আইনজীবীদের পদযাত্রা। দৈনিক প্রভাত বাংলা

নিয়মিত কোর্ট খোলার দাবিসহ পাঁচ দফা দাবি জানানো হয়েছে দাবিগুলো হচ্ছে

এক. অবিলম্বে সুপ্রিম কোর্টসহ সারা দেশের সব নিয়মিত আদালত খুলে দিতে হবে।

দুই. সুপ্রিম কোর্টসহ দেশের সব বিচারাঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখার জন্য যথোপযুক্ত পদক্ষেপ নিতে হবে।

তিন. ২০২০-২১ সালের সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতের সব ঐচ্ছিক ছুটি বাতিল করতে হবে।

চার. দেশের সব আদালতে চার মাস যাবৎ নিয়মিত কোর্ট বন্ধ থাকায় ৬০ হাজার আইনজীবীর প্রত্যেককে ১ লাখ টাকা করে সরকারি কোষাগার থেকে আর্থিক প্রণোদনা দিতে হবে।

পাঁচ. আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জামানতবিহীন ও সুদমুক্ত ৫ লাখ টাকা পাঁচ বছর মেয়াদি ব্যক্তিগত ব্যাংক লোনের ব্যবস্থা করতে হবে।

দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্ট অঙ্গনে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের শতাধিক সদস্য। গতকাল তারা প্রধান বিচারপতির বাসভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেন। তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে পদযাত্রা করলেও বাংলাদেশ বার কাউন্সিলের গেটের সামনে তাদের আটকে দেওয়া হয়।

পরে সেখানেই দাবি পেশ করে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

প্রতিবেদক                                                                    মোঃ রবিউল ইসলাম                                         কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি                                    দৈনিক প্রভাত বাংলা      

Comments