সাহেদ এর মৌখিক শিকারউক্তি।দৈনিক প্রভাত বাংলা

বাটপার শাহেদ হতে দেশ প্রেমিক সাহেদ!!!

শাহেদ সাতক্ষিরার সীমান্তবর্তী একটি মাছের ঘেরে বোরকা পড়া অবস্থায় গ্রেফতার করা হয়। তারপর হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়। তারপর সেখান হতে জিজ্ঞাসাবাদ সেলে আনা হলো। বেচারার গলা শুকিয়ে গেছে। গরম চা পানির ব্যবস্থা করা হলো। শুরু হলো জিজ্ঞাসাবাদের পালা। বাহিনীর চৌকস কয়েকজন এই দায়িত্ব পেলো। জিজ্ঞাসাবাদ চলছে। এই পর্যায়ে সাহেদ বলছে আমি তো শেষ আমার তো কোন বাঁচার উপায় নাই। আমি ছিলাম টোকাই সাদা। টোকাই সাদা থেকে রিজেন্ট সাহেদ হয়েছি। এটা আমি একদিনে  হইনি। আমার পুরা কাহিনী আমি অকপটে স্বীকার করবো। তবে আমার দুটি শর্ত আছে

১.  আমার দেশ প্রেমটা এখন বেশ বড় আকারে পেয়ে বসেছে। আমি যা বলবো তা সব মিডিয়াতে লাইভ প্রচার করতে হবে।
২. আমার স্বীকারোক্তিতে যাদের নাম বলবো এবং আমি যদি প্রমান করতে পারি যে আমার বলা কথার সত্যতা আছে তাহলে আমার সাথে সংশ্লিষ্টদেরও আমার মতই শাস্তি দিতে হবে।
এছাড়া আমার সমস্ত সম্পত্তি দিয়ে ঋন পরিশোধের পর রিজেন্ট হাসপাতালে দান করে দিলাম।
এসব মেনে না নিলে আমি কোন কথা বলবো না। যা খুশি করতে পারেন।

প্রতিবেদক
হুমায়ুন কবির
কো-অর্ডিনেটর ও প্রধান নিউজ এডিটর
দৈনিক প্রভাত বাংলা 
১৫ জুলাই ২০২০     

Comments