সাধারণ শিক্ষার্থী কল্যান পরিষদ রংপুর এর পুর্নাঙ্গ কমিটি আহবায়ক মাসুম সদস্য সচিব শেখ রিয়াল। দৈনিক প্রভাত বাংলা

রংপুর এর সাধারণ শিক্ষার্থী কল্যান পরিষদের আহবায়ক ও সদস্য সচিব নির্বাচন ইতিপূর্বে অনলাইন ভোটিং এর মাধ্যমে নির্ধারিত হয়েছে।
আহবায়ক হয়েছেন দেশর অন্যতম জনপ্রিয় ছাএ নেতা জনাব মোঃ মাহবুবুজ্জামান মাসুম
 এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন জনাব মোঃ শেখ রিয়াল আহামেদ

আজ সাধারণ শিক্ষার্থী কল্যান পরিষদ রংপুর এর পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
উল্লেখ্য সাধারণ শিক্ষার্থী কল্যান পরিষদের কাজ হলো,
রংপুরে ছাএাবাস ও ছাএীনিবাসে অবস্থানরত সকল ছেলে মেয়ের অধিকার আদায়ে কাজ করা।


ইতিপূর্বে রংপুর এর ডিসি মহোদয় বরাবর যোগাযোগ করে দাবি আদায়ের করোনা পরিস্থিতির কারনে সকল ছাএাবাস ও ছাএীনিবাসের ৪০% ভারা মওকুফ করতে সক্ষম হয়েছে। 
সাধারণ শিক্ষার্থী কল্যান পরিষদ রংপুর এর যে সকল দাবি নিয়ে এখন কাজ করছে, উত্থাপিত দাবিগুলো হলো (হুবহু তুলে ধরা হলো):
১) আমরা মেসের ৭০% ভাড়া মওকুফ চাই। অর্থাৎ আমরা মার্চ-২০২০ এর সম্পূর্ণ ভাড়া দিব ও এপ্রিল-২০২০ থেকে আগামী আগস্ট-২০২০ পর্যন্ত ৩০% করে ভাড়া দিতে চাই।
২) মার্চের সম্পূর্ণ ভাড়াসহ জুন পর্যন্ত ৩০% ভাড়া হলেও মোট টাকার পরিমাণটা অনেক হয়ে যায়। এই পুরো টাকা একসাথে না দিয়ে যারা মেসে থাকবেন তাদের ক্ষেত্রে পরবর্তী তিন মাসের ভাড়ার সাথে যুক্ত করে নেওয়ার অনুরোধ থাকবে। উল্লেখ্য যে, মেস ছেড়ে দিতে গেলে মার্চের সম্পূর্ণ ভাড়াসহ জুন পর্যন্ত ৩০% হারে ভাড়া একত্রেই পরিশোধ করতে হবে।
৩) অধিকাংশ মেসের সাধারণ নিয়ম অনুযায়ী মেস ছাড়ার দুই মাস আগে জানাতে হয় এবং শেষ দুই মাসের ভাড়া জামানত থেকে কাটা হয়। বর্তমান প্রেক্ষাপটে যারা জুন মাস পর্যন্ত থকে মেস ছেড়ে দিতে চাচ্ছেন তাদের জামানতের টাকার ব্যাপারে সিদ্ধান্ত প্রদান করতে অনুরোধ জানানো হল।
৪) মেস ভাড়া ব্যতীত শিক্ষার্থীরা অন্য কোন খরচ যেমন: বিদুৎ বিল/ দারোয়ানের বিল/ ডিশের লাইনের বিল/ ওয়াই ফাই বা ইারনেট লাইনের বিলসহ সমুদয় আনুষাঙ্গিক বিল ইতাদি বহন করবে না। তবে যেহেতু মেসের খালারা পুরোপুরি কর্মহীন হয়ে পড়েছে; সুতরাং মানবিক দৃষ্টিকোন থেকে তাদের কথা চিন্তা করে শিক্ষার্থীরা নিজেরাই প্রত্যেকে প্রতি মাসে ৭০ টাকা করে দিয়ে মিলিত টাকাগুলো সরাসরি মেসের খালাদের কাছে পৌছে দেওয়ার ব্যবস্থা করবেন।
৫) মেসে থাকা সাধারণ শির্ক্ষার্থীদের ডাটাবেজ তরি করা যতটা কষ্ট সাধ্য; মেস মালিকদের ডাটাবেজ তরি করা ততটাই সহজ। আর সেই ডাটাবেজ থেকে খুব সহজেই চিহ্নিত করা সম্ভব কোন কোন মেস মালিকের একমাত্র উপার্জনের স্থান এই মেস ভাড়া এবং কাদের লোনের চাপ অনেক বশি। সেইসব মেস মালিকদেরকে সবার জন্যে যা নির্ধারিত হয়েছে তার চয়ে মেস ভাড়া ১০% বেশি দেওয়া হবে। একইসাথে, সাধারণ শিক্ষার্থীদের যাদের পক্ষে মেস ভাড়া পরিশোধ করা একেবারেই সম্ভব নয় তাদের লিখিত আবেদন পত্র এবং যথোপযুক্ত কাগজের সাপেক্ষে পূর্ণ ভাড়া মওকুফ করতে হবে।
৬) মেস মালিকেরা প্রশাসনের চুড়ান্ত সিদ্ধান্ত মেনে না নিলে যাতে শিক্ষার্থীরা প্রশাসনের সহায়তা পায় সেটি নিশ্চিত করতে হবে এবং একইসাথে চলমান পরিস্তিতিতে যাতে সাধারণ শিক্ষার্থীরা সরাসরি তাদের অভিযোগ এবং বিপদ-আপদের কথা তুলে ধরতে পারে সেই জন্য প্রশাসন কতৃক একটি হটলাইন অথবা নির্দিষ্ট যোগাযোগ নম্বর প্রদান করতে হবে।
৭) প্রশাসন কর্তৃক গৃহীত চুড়ান্ত সিদ্ধান্ত সমূহ সমগ্র রংপুরের সকল মেসের জন্য প্রযোজ্য হবে।
৮) আগামী ৩০ জুনের মাঝে আগের সিদ্ধান্ত গুলো পুনর্বিবেচনা করে নতুন সিদ্ধান্ত সমূহ লিখিত আকারে প্রকাশ করতে হবে।
৯) যারা মেস ছড়ে দিবেন তারা জুলাই মাসের ১০ তারিখের মাঝেই দেনা-পাওনা মিটিয়ে মেস ছাড়বেন। এক্ষেত্রে কোনভাবেই জুলাই মাসের মেসভাড়া যুক্ত করা যাবে না। ১০ জুলাইরে পরে যারা থাকবেন বা মেস ছাড়বেন তাদেরকে জুলাই মাসের ভাড়াও প্রদান করতে হবে।
১০) আগামী আগস্ট মাস পর্যন্ত এইসব সিদ্ধান্ত বহাল থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সংক্রান্ত নতুন সিদ্ধান্তের উপর ভিত্তি করে পুনরায় আলোচনার মাধ্যমে আগস্ট মাসের মাঝেই সিদ্ধান্ত পরিবর্তন/ পরিমার্জন কিংবা পূর্বের সিদ্ধান্ত গুলোই বহাল রাখতে হবে।



প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদনঃ
ইয়াসির আরাফাত শুভ
নির্বাহী সম্পাদক
দৈনিক প্রভাত বাংলা
১৫ জুলাই ২০২০   

Comments