টাঙ্গাইলের একই পরিবারের চারজনের গলাকাটা লাশ উদ্ধার। দৈনিক প্রভাত বাংলা

টাঙ্গাইলের মধুপুর থেকে একই পরিবারের চারজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) সকাল নয়টার দিকে মধুপুর পৌর এলাকার মাস্টারপাড়া এলাকার একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হচ্ছেন, গোলাবাড়ি পোদ্দারবাড়ি মো. গনি মিয়া (৩৫), তার স্ত্রী তারিজরন (৩০), তাদের ছেলে তাজেল (১৪) ও মেয়ে সাদিয়া (৬)।স্থানীয়রা জানায়, গনিমিয়া বছরখানেক আগে মাস্টারপাড়া নতুন বাড়ি করে সেখানেই বসবাস করতেন।শুক্রবার তাদের বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদক                                                            মোঃ রবিউল ইসলাম                                 কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি                            দৈনিক প্রভাত বাংলা      

Comments