একই পরিবারের ৪ জনকে হত্যার মামলায় গ্রেফতারকৃত আসামীর আদালতে স্বীকারোক্তি। দৈনিক প্রভাত বাংলা
আদালতের পরিদর্শক তানভীর আহমেদ জানান: মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সামছুল আলমের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
এ ঘটনায় জড়িত অভিযোগে অপর গ্রেফতারকৃত জোয়াদ আলী নামে অপরজনের বিরুদ্ধে সোমবার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, গত ১৭ জুলাই মধুপুর উপজেলার পৌর এলাকা মাস্টারপাড়ার নিজ বাড়ির তিনটি ঘর থেকে ব্যবসায়ী আব্দুল গণি (৫২), তার স্ত্রী তাজিরন বেগম (৪২), ছেলে তাজেল (১৮) ও মেয়ে সাদিয়ার (৮) মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত কুড়ালসহ (কুঠার) বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওইদিনই নিহতের বড় মেয়ে সোনিয়া আক্তার বাদি হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ জামাল, সালাম, সাইফুল ও জোয়াদ নামে চারজনকে আটক করে। এদের মধ্যে প্রথম তিনজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিলেও জোয়াদকে সোমবার আদালতের মাধ্যমে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।
মঙ্গলবার থেকে তার রিমান্ড শুরু হয়।
এদিকে টাঙ্গাইল র্যাব গত রোববার বিকেলে উপজেলার ব্রাম্মনবাড়ি এলাকা থেকে সাগরকে গ্রেফতার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও বাসা থেকে নিয়ে যাওয়া টিভি ও মোবাইলসেটসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইশ টাকা ঋন না পেয়ে সাগর ওই হত্যাকাণ্ড ঘটনায়। এছাড়া তার আরেক বন্ধু জড়িত বলে স্বীকারোক্তি প্রদান করে।
প্রতিবেদক মোঃ রবিউল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক প্রভাত বাংলা ২২ জুলাই ২০২০



Comments
Post a Comment