এশিয়টে দ্বিতীয় বিয়ে করতে মা, স্ত্রী ও ৩ মেয়েকে খুন। দৈনিক প্রভাত বাংলা
দ্বিতীয়বারের মত বিয়ে করবে বলে নিজের মা, তিন কন্যা ও স্ত্রীকে খুন করল এক ব্যক্তি। এমনকি তার চতুর্থ ছোট্ট মেয়েটিকেও খুন করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেছে সেই ছোট্ট মেয়েটি। ওই ব্যক্তিকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এই ঘটনাটি ঘটেছে মিশরের এশিয়টে। ঘটনাটির পর অনেকেই নড়েচড়ে বসেছেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে ওই ব্যক্তি ফার্মে কাজ করেন। সেখানে একজন মহিলার সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন।
ওই মহিলাও এই ব্যক্তিকে বিয়ে করার আশ্বাস দেন এবং বলেন, সে তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিবে। আর এই কারণেই ওই ব্যাক্তি তার নিজের পরিবারকে শেষ করার করার নৃশংস খেলায় মেতেছিল। ওই ব্যক্তি তার নিজের মা, স্ত্রী ও তিন মেয়েকে হত্যা করে ফেলেছিল। সর্বশেষ চতুর্থ ছোট মেয়েকে হত্যা করার জন্য রান্নাঘরে দড়ি নিয়ে এসে তার গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছিল। তারপর মেয়েটি অজ্ঞান হয়ে গেলে তাকে মৃত ভেবে চলে যায় ওই ব্যক্তি। কিন্তু মেয়েটি কোনো ক্রমে বেঁচে যায়। ৫ জনকে হত্যা করার পর ওই ব্যক্তি বাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। পরে সেই বাসা থেকে মৃতদেহগুলিকে ঝলসানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি এখন পুলিশ হেফাজতে আছে। কিন্তু পুলিশ তার নাম ও বয়স প্রকাশ করেনি। গত কয়েক বছরে মধ্যে মিশরে এইরকম পারিবারিক খুনের ঘটনা অহরহ ঘটতে দেখা গেছে।
প্রতিবেদক
হাসমীর হোসেন
উপ-সম্পাদক
দৈনিক প্রভাত বাংলা



Comments
Post a Comment