কিশোরগঞ্জ নিকলীতে ১৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক। দৈনিক প্রভাত বাংলা
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যার দিকে নিকলী উপজেলার মোহরকোনা এলাকায় র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের পরিচালিত অভিযানে ১৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকাণ্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. মোবারক নিকলী উপজেলার মোহরকোনা গ্রামের মৃত মো. ইমাম উদ্দিনের ছেলে ও মো. সাইফুল উপজেলার শহরমূল গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।
আটক দুই মাদক ব্যবসায়ী মো. মোবারক ও মো. সাইফুল দীর্ঘদিন ধরে নিকলী উপজেলা ও আশপাশের এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।
ইয়াবাসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ী মো. মোবারক ও মো. সাইফুলের বিরুদ্ধে নিকলী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদব্য সহ সকল অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৯ জুলাই) সন্ধ্যার দিকে নিকলী উপজেলার মোহরকোনা এলাকায় র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে।
অভিযানে এক হাজার ৯শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী মো. মোবারক ও মো. সাইফুলকে আটক করা হয় ইয়াবাসহ।
প্রতিবেদক মোঃ রবিউল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক প্রভাত বাংলা ৩০ জুলাই ২০২০



Comments
Post a Comment