ডাকাতির প্রস্তুতিকালে বরিশালে ৭ জনকে গ্রেফতার। দৈনিক প্রভাত বাংলা
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১২টার দিকে তাদের আটকের সময় মোবাইল টাওয়ারের বিভিন্ন যন্ত্রাংশ, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও দু’টি ট্রলার উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করে পুলিশ।
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে বলে জানিয়েছেন বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহম্মেদ।
আটককৃতরা হলেন পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বালীহারি গ্রামের মো. হিরু, বলদিয়া কাটাখালী গ্রামের ইয়াসিন হাওলাদার, উলিবুনিয়া গ্রামের ইয়াছিন বাহাদুর, নাজিরপুর উপজেলার বাইনারী গ্রামের সহিদুল ইসলাম, পশ্চিম বাইনারী গ্রামের লিটন শেখ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের শাহিন শেখ ও তাওহীদুল ইসলাম।
বানারীপাড়া থানার পরিদর্শক জাফর আহম্মেদ জানান,বুধবার সকালে আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
তাদের বিরুদ্ধে বরিশাল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি-চুরির মামলা রয়েছে। আটককৃতরা মোবাইল টাওয়ারে চুরি করতে এসেছিলো বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক জাফর আহমেদ।
প্রতিবেদক মোঃ রবিউল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক প্রভাত বাংলা ২৯ জুলাই ২০২০



Comments
Post a Comment