আইনজীবীকে ধর্ষণের অভিযোগে এক চিকিৎসক গ্রেপ্তার। দৈনিক প্রভাত বাংলা


শনিবার দুপুরে অভিযোগকারী নারীর ভাড়া বাসা থেকে ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার সাখাওয়াত হোসেন রানা (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ। নওগাঁর পোরশা উপজেলা নিবাসী ডা. রানা রাজশাহী নগরীর টিকাপাড়ায় ভাড়া বাসায় থাকেন; তার স্ত্রী ও সন্তান রয়েছে।

অপর দিকে ধর্ষণের শিকার বলে অভিযোগকারী অবিবাহিত ওই নারী আইনজীবী (২৭) রাজশাহী নগরীতে বান্ধবীর সঙ্গে যৌথভাবে ভাড়া বাসায় বাস করেন।

অভিযোগকারীকে উদ্ধৃত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, প্রায় দেড় বছর আগে ডা. রানার সঙ্গে ওই নারীর পরিচয় হয়। কিছু দিনের মধ্যেই ডা. রানা তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর একদিন কৌশলে তাকে ধর্ষণ করে তার ওই ভিডিওচিত্র ধারণ করে রাখেন।

সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এরপর ‘১৭ মাস ধরে’ তাকে দফায় দফায় ধর্ষণ করে আসছিলেন ড. রানা।

প্রতিবেদক                                                                    মোঃ রবিউল ইসলাম                                         কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি                                    দৈনিক প্রভাত বাংলা                                                      ২৬ জুলাই ২০২০        

Comments