পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনায় ৩ জন গ্রেপ্তার। দৈনিক প্রভাত বাংলা

পুলিশ বলছে, গ্রেপ্তার কারো ‘জঙ্গি সংশ্লিষ্টতা’ পাওয়া যায়নি। তবে তারা মিরপুরের স্থানীয় সন্ত্রাসী। তাদের বিষয়ে আরও তথ্য পেতে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তারা হলেন- রফিকুল ইসলাম, শহীদুল ও মোশারফ।

পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় আহতরা হলেন পরিদর্শক ইমরান, উপপরিদর্শক (এসআই) সজিব, পিএসআই অংকুর, পিএসআই রোমিও এবং রিয়াজ। এর মধ্যে রিয়াজের অবস্থা গুরুতর। তার বাম হাতের কব্জি বিস্ফোরণে ক্ষতবিক্ষত হওয়ায় অস্ত্রোপচারের সময় তা কেটে ফেলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন (আরএস) ডা. মোহাম্মদ আলাউদ্দিন।

সকাল সাতটার দিকে ঘটনার পর আহতদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। একজনকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) রুমি ও সিভিলিয়ান রিয়াজ ঢামেকে চিকিৎসাধীন।

প্রতিবেদক                                                                    মোঃ রবিউল ইসলাম                                         কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি                                    দৈনিক প্রভাত বাংলা                                                      ৩০ জুলাই ২০২০


Comments