আমার প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, তামান্না জাহান উষা। দৈনিক প্রভাত বাংলা



আমাদের জ্ঞান অর্জন,জানার প্রবল ইচ্ছা বা
আগ্ৰহ অর্থাৎ শিক্ষা জীবন শুরু হয় ছোট বেলা থেকে। এটা সবারই জানা।আর তখন থেকেই আমাদের পরিচয় হয় বই নামক এক বস্তুর সঙ্গে। পরিচয় হয় স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণ মিলে গঠিত বিভিন্ন শব্দের সঙ্গে, আবার লেখকদের লেখা চমৎকার সব গল্পের বইগুলোর সঙ্গে। আর এভাবেই লেখকদের লেখনী পড়েই তাদের সাথে আমাদের পরিচয়।
বই পড়তে কার না ভালো লাগে বলুন?
যেমন আমি, মাঝে মাঝে পাঠ্যবইকে তুচ্ছ জ্ঞান করে গল্পের বই পড়তে বসি।
আমার প্রিয় লেখক তিনিই,যার লেখনী গুলো পড়তে আমার সবচেয়ে ভালোলাগে। আর সেই ভালো লাগার লেখকটি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ছোটবেলা থেকে যার দু-একটি কবিতা বার বার পড়তাম। রবীন্দ্রনাথের প্রায় সব লেখা গল্প,কবিতাগুলো পড়লে আমার এতটা ভালোলাগে,যার অনুভূতি প্রকাশ করতে গেলেও কম হবে। একদিন মেজো আপুর পড়ার টেবিলে স্কেল খুঁজতে গিয়ে হঠাৎ চোখে পড়লো টেবিলে রাখা গল্প গুচ্ছ বইটি।বইটি ছিলো আপুর পুরস্কার প্রাপ্ত। সে যাইহোক, আমি নিয়ে এসে আমার টেবিলে বসে পড়তে লাগলাম। ওতো সুন্দর নিখুঁত করে লেখা গল্প পড়তে পড়তে কখন যে রাত পেরিয়ে গেছিলো,আমি বুঝতে পারিনি।যেন ওই সময়টুকুতে রবীন্দ্রগল্প পড়ার সাগরে ডুবে গেছিলাম। একেকটি গল্পের একেকটি স্বাদ পেয়েছিলাম। গল্পগুচ্ছ বইটির কয়েকটি গল্প পড়ে বোধহয় মন ছুঁয়ে গেছিলো। যেমন- দেনা পাওনা, কঙ্কাল,সুভা,সমাপ্তি,­­ প্রায়শ্চিত্ত,মুক্তি­­র উপায় ইত্যাদি। ২০১৯ সালে যখন কলেজে নতুন উঠলাম,তখন আমাদের বাংলা সাহিত্যের পাঠ্যবইয় খুলে আগে সূচিপত্র দেখলাম ।খুঁজে পেলাম রবীন্দ্রনাথের আরেকটি লেখনী "অপরিচিতা"।পুরোটাই কল্যাণী ও অনুপম কে ঘিরে লেখা। গল্পটা পড়ে আবারো কবি রবীন্দ্রনাথের প্রতি কৃতজ্ঞ হয়েছিলাম।পাঠকদেরকে তার এত সুন্দর লেখনীগুলো উৎসর্গ করে দিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে তার লেখা গানগুলোর কথা না বললেই নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে বলা হয় রবীন্দ্রসংগীত।কারণ তার গানের চরণগুলোতে তিনি নিজেই সুর দিয়েছেন।গানগুলো শুনতে আমার খুব ভালো লাগে।
পরিশেষে তার লেখা আর আমার পছন্দের গানের একটু চরণ বলি-
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে
জানি নে, জানি নে
কিছুতেই কেন যে মন লাগে না ।।


এই চঞ্চল সজল পবন-বেগে
উদ্ভ্রান্ত মেঘে...
মন চায়... মন চায়...
[ আর্ট ক্রেডিট:ঊষা মনি ]


উক্ত লেখাটি লেখিকা
তামান্না জাহান উষা
আমাদের দৈনিক প্রভাত বাংলা ও প্রভাত বাংলা টিভির
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

ন্যাশনাল নিউজপেপার অলিম্পিয়াড এর NNO learning HUB এ "আমার প্রিয় লেখক" প্রতিযোগিতায় অনেক প্রতিযোগিতার দের ভিতর উষাও অংশগ্রহণ করেছিলেন।
অভিজ্ঞ বিচারকমন্ডলীরা ১০ জন কেই বিজয়ী করছেন।
তার মধ্যে তামান্না জাহান উষাও বিজয়ী হয়েছে।

উষা কে প্রভাত বাংলা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভেচ্ছান্তে
ইয়াসির আরাফাত শুভ
নির্বাহী সম্পাদক
দৈনিক প্রভাত বাংলা &
প্রভাত বাংলা টিভি

Comments