ঢামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু। দৈনিক প্রভাত বাংলা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ৩ জন আর বাকি ৯ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টা পর্যন্ত ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনা পজেটিভ ছিলেন। বাকি ৯ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন, ঢাকার কেরানীগঞ্জের হাজী শওকত আলী (৬০) ফরিদপুর সদরপুরের মো:সজল মিয়া (৩২) ও মুন্সিগঞ্জ শ্রীনগরের নিখিল মন্ডল (২০)। এদিকে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৯২৬ জন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও চার হাজার ১৯ জন, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৩ হাজার ২৭৭ জনে।
নিউজ ডেস্ক: হাসমীর হোসেন
উপ-সম্পাদক
দৈনিক প্রভাত বাংলা



Comments
Post a Comment