মোহনগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত এক ব্যবসায়ী।

মোহনগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত এক ব্যবসায়ী।

প্রনয় চন্দ্র সরকার জিৎ
নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোনার মোহনগঞ্জে ধানবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন এক ব্যবসায়ী। নিহতের নাম মিলন বর্মণ (৪০)। তিনি মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার হেমচরন বর্মণের ছেলে।

বৃহস্পতিবার সকালে সাড়ে সাতটার দিকে শহরের বসুন্ধরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাক চালক।

নিহত মিলন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। শহরের পোদ্দার পট্টিতে মিলন জুয়েলার্স নামে তার একটি স্বর্ণের দোকান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ওসি মো. আবদুল আহাদ খান জানান, অতিরিক্ত ধানবোঝাই ট্রাকটি দ্রুতগতিতে চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

Comments